editor
প্রকাশিত: 9:00 PM, April 30, 2021

করোনা : সিলেটে ১২ জনের সুস্থ দিনে মৃত্যু ১
নিজস্ব প্রতিবেদক
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু যেন থামছে না সিলেটে। প্রতিদিন দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। ধারাবাহিক এ মৃত্যু তালিকায় এবার আরও চারজনের নাম যোগ হলো। শুক্রবার (৩০ এপ্রিল) দুপুর পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও চারজনের মৃত্যু হয়েছে। নিহত চারজনই সিলেটের বাসিন্দা। এ সময়ে নতুন করে আরও ৭৯ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে সিলেট জেলার ৪৪ জন, সুনামগঞ্জের একজন, হবিগঞ্জের আটজন, মৌলভীবাজারের নয়জন ও ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকা ১৭ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের পরিসংখ্যানবিদ মো. মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেন, এ নিয়ে করোনায় গত এক বছরে মৃতের সংখ্যা সাড়ে ৩০০ জনে পৌঁছালো। আগের দিন বৃহস্পতিবারও করোনা আক্রান্ত হয়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।
তিনি বলেন, বিভাগে এ যাবৎ করোনায় মারা যাওয়া ৩৫০ জনের মধ্যে ২৭৭ জন সিলেটের, ২৭ জন সুনামগঞ্জের, ১৮ জন হবিগঞ্জের ও ২৮ জন মৌলভীবাজারের বাসিন্দা।
বৃহস্পতিবার (২৯ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের পরিসংখ্যানবিদ মতিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে গত এক বছরে বিভাগে ৩৪৬ জনের মৃত্যু হয়েছে। এখনো হাসপাতালে জীবনমৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন আরও ১৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের তথ্য মতে, এ যাবৎ গত এক বছরে সিলেট বিভাগে ২০ হাজার ৬৫১ জনের করোনা শনাক্ত হয়। এরমধ্যে ১৯ হাজার ১৪২ জন সুস্থ হয়ে ওঠেন ও ৩৫০ জনের মৃত্যু হয়।
শুক্রবার পর্যন্ত আক্রান্তদের মধ্যে ২৩৪ জন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে সিলেট জেলায় ২১৪ জন, সুনামগঞ্জে চারজন, হবিগঞ্জে ১০ জন ও মৌলভীবাজারে ছয়জন।
সিলেটে করোনার বিশেষায়িত শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. চয়ন রায় বলেন, এখন পর্যন্ত ৬৭ জন রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। এরমধ্যে করোনা পজিটিভ ৩৭, উপস্বর্গ নিয়ে ২৮ জন ও ১৩ জন আইসিইউতে রয়েছেন।
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়