admin
প্রকাশিত: 11:47 PM, April 30, 2021
সময় ডেস্ক:: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে লাইভ করে কটূক্তি করার অভিযোগে মো. সায়েম আহম্মেদ (৪৬) নামে একজনকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র্যাব)-৯।
শুক্রবার (৩০ এপ্রিল) বেলা দেড়টার দিকে সিলেট শহরতলির মেজরটিলা পয়েন্ট থেকে তাকে গ্রেফতার করে র্যাব। সায়েম সিলেটের জকিগঞ্জ উপজেলার ইলাবাজ গ্রামের মৃত ইব্রাহিম আলীর ছেলে। তিনি বর্তমানে মেজরটিলা পয়েন্টস্থ মালুয়া হাউজ (বাসা নং-৭)-এ ভাড়া থাকেন।
র্যাব জানায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তি, অশালীন ও অশ্রাব্য ভাষা ব্যবহার করে লাইভ ভিডিও প্রকাশ করেন মো. সায়েম আহম্মেদ। এ ঘটনায় মো. কামরুল ইসলাম ফারুকী মিন্টু (৪৫) নামে স্থানীয় একজন বাদি হয়ে শুক্রবার জকিগঞ্জ থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে সায়েম আহম্মেদকে আসামি করে মামলা (নং- ৩৩) দায়ের করেন।
এ মামলার পরিপ্রেক্ষিতে র্যাব-৯ এর একটি দল সিলেটের শাহপরাণ থানাধীন মেজরটিলা পয়েন্ট থেকে শুক্রবার বেলা দেড়টার দিকে সায়েমকে গ্রেফতার করে।
পরে সায়েমকে জকিগঞ্জ থানায় থানায় হস্তান্তর করা হয়েছে।
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়