admin

প্রকাশিত: 10:54 PM, May 1, 2021

শেষ যাত্রার আয়োজকদের পিপিই দিলেন এড.নাসির

শেষ যাত্রার আয়োজকদের পিপিই দিলেন এড.নাসির

সময় ডেস্ক:: মানুষের শেষ যাত্রার আয়োজন যারা করেন, তাদের খবর রাখেন খুব কম মানুষ।তবে এ ক্ষেত্রে কিছুটা ব্যতিক্রম সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান।

নিজের জন্মদিনে তিনি ঠিকই তাদের খবর রাখেন। আর তাই আস্থা ও নির্ভরতার প্রতিক হিসাবে তাদের পাশে ছুটে গেলেন পারসোনাল প্রটেক্ট ইকুইপমেন্ট বা ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী নিয়ে। এই করোনাকালে এ যে বড় জরুরী- গোরখোদকসহ শেষ যাত্রার প্রস্তুতির সাথে জড়িত প্রায় প্রত্যেকের।

আজ শনিবার বিকেল ৪টার দিকে সিলেট সিটি করপোরেশনের মালিকানাধিন নগরীর বৃহৎ গোরস্তান হযরত মানিক পীর (র.) এর টিলা এলাকায় গিয়ে তিনি তা সুবিধাভোগীদের হাতে তুলে দেন।

মহামারি করোনার হানায় বিপর্যস্ত আমাদের প্রতিবেশি দেশ ভারত। সেখানে চিকিৎসা সুবিধা প্রায় ভেঙে পড়েছে। এমন দুঃসময় বাংলাদেশে এখনো শুরু না হলেও স্বস্তিতে থাকার কোন সুযোগ নেই।

প্রায় প্রতিদিনই মানুষ আক্রান্ত হচ্ছেন এবং মারাও যাচ্ছেন। আর ভারত সীমান্তে অবস্থিত আমাদের সিলেট শহর এমনকি পুরো জেলা চরম ঝুঁকিতে। ভারত থেকে যেমন চোরাই পথে আসছে চোরাচালানের চালান, তেমনি আসছে গরু মহিষসহ অন্যান্য পণ্য। এমনকি চোরাই পথে মানুষও আসছে।

এ অবস্থায় সিলেট মহানগরী ও জেলার বিভিন্ন উপজেলা সদরের অধিবাসীদের নিয়ে শংকিত সচেতন মানুষ। তাদের সবাইকে সচেতন করতে অভিযান চলছে। চলছে প্রচারণা।

যদিও করোনায় মৃত্যুবরণকারীদের দাফনের জন্য সরকার নির্ধারিত বিশেষ ব্যবস্থা রয়েছে। তবে তা মোটেও যথেষ্ট নয় বলে মনে করছেন সচেতন মহল। এ অবস্থায় সিলেট সিটি করপোরেশনের গুরুস্তানে লাশ সৎকারের সাথে জড়িতদের সুরক্ষা সামগ্রী খুব প্রয়োজন।

অন্তত তাদের নিরাপদ রাখতে এসব সামগ্রী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলেও মনে করছেন সচেতন নাগরিকবৃন্দ। পিপিই বিতরণ অনুষ্ঠানে উপস্থিত বক্তারা সংক্ষেপে এসব কথাই তুলে ধরলেন এবং অতিগুরুত্বপূর্ণ বিষয়টির প্রতি অ্যাডভোকেট নাসির উদ্দিন খানের সচেতনতার জন্য ব্যাপক প্রশংসাও করেন তারা।

এসময় উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আজমল আলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক এডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, স্বাস্থ বিষয়ক সম্পাদক ডাক্তার শাকির আহমদ শাহিন,উপ-দপ্তর সম্পাদক মজির উদ্দিন,কোষাধক্ষ শমসের জামাল, সদস্য শাহিদুর রহমান চৌধুরী জাবেদ, আওয়ামীলীগ নেতা মাসুদ হোসেন খান,জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ রহমান, যুবলীগ নেতা মিজান আহমদ, খালেদুর রহমান, ১৬ নং ওয়ার্ড যুবলীগ সভাপতি সেবুল আহমদ সাগর, মাজারের সুপারভাইজার রজব আহমদ, মাওলানা জাকির আহমদ।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়