admin
প্রকাশিত: 11:29 PM, May 1, 2021
সময় ডেস্ক:: হ্যাল্পিং উইং সামাজিক সংগঠন প্রতিষ্ঠালগ্ন থেকে অসহায় মানুষের জন্য কাজ করে যাচ্ছে। বৈশ্বিক মহামারিতেও জীবনের ঝুঁকি নিয়ে দেশের বিভিন্ন জায়গায় অসহায় মানুষের সেবা দিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। এরই ধারাবাহিকতায় রমজানের শুরু থেকে দেশের বিভিন্ন স্থানে অসহায় মানুষের মাঝে ২ টাকা মূল্যে ইফতার বিতরণ করে যাচ্ছে। সমাজের অসহায় মানুষ সারাদিন রোজা রেখে ইফতারের সময় টাকার অভাবে ভালোমানের ইফতার ক্রয় করতে পারে না। অত্র সংগঠন এসব সুবিধাবঞ্চিতদের মধ্যে ২ টাকার বিনিময়ে ইফতারসামগ্রী বিক্রয় করে যাচ্ছে।
শনিবার (১লা মে) বাদ আসর রিকাবীবাজার পয়েন্টে প্রায় ৬৫০জন সুবিধাবঞ্চিত মানুষের মাঝে হ্যাল্পিং উইং এর উদ্যোগে ১৪ তম ২ টাকার ইফতার বিতরণী অনুষ্ঠানে বক্তারা উপরোক্ত কথাগুলো বলেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি ও সিলেট চেম্বার অফ কমার্স এর সাবেক প্রশাসক আসাদ উদ্দিন আহমেদ, সিলেট জেলার জিপি ও বাংলাদেশ আওয়ামীলীগের জাতীয় পরিষদ সদস্য এডভোকেট মো: রাজউদ্দিন। একই দিনে সিলেট সহ শ্রীমঙ্গল ও ঢাকায় ইফতার বিতরণ করা হয়।
সংগঠনের সিনিয়র কার্যনির্বাহী সদস্য নাফিশ শামস তিয়াসের সঞ্চালনায় ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রবিউল আহসান চৌধুরী, সাধারণ সম্পাদক নাদের চৌধুরী, কার্যনির্বাহী সদস্য সামী চৌধুরী, সিলেট কমিটির কো-অর্ডিনেটর তারেকুল ইসলাম তারেক সহ-সাংগঠনের অর্ধ-শতাধিক সেচ্ছাসেবী ও কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়