admin
প্রকাশিত: 3:34 PM, May 2, 2021
অনলাইন ডেস্ক
সিলেট জেলায় টানা দ্বিতীয় দিনের মতো করোনায় সংক্রমিত কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। এদিকে করোনা শনাক্তের সংখ্যা কমে বেড়েছে সুস্থ হওয়ার সংখ্যা। গতকাল শনিবার সকাল আটটা থেকে আজ রোববার সকাল আটটা পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এর বিপরীতে সুস্থ হয়েছেন ৬৩ জন। তাঁরা সবাই সিলেট জেলার বাসিন্দা।
এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক সুলতানা রাজিয়া।
বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় সিলেটে ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় সংক্রমিতের সংখ্যা ১৩ হাজার ২৯৮ জনে পৌঁছেছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৩ জন। এ নিয়ে জেলায় সুস্থ হয়েছেন ১২ হাজার ৬৭৯ জন। আক্রান্ত ও সুস্থ সবাই সিলেট জেলার বাসিন্দা। আজ সকাল আটটা পর্যন্ত জেলায় করোনা সংক্রমিত হয়ে মারা গেছেন ২৭৭ জন। এর মধ্যে গত ১০ দিনে করোনায় ৩৩ জনের মৃত্যু হয়।সিলেট জেলায় আজ সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন হাসপাতালে করোনা সংক্রমিত ২১৬ জন চিকিৎসাধীন ছিলেন।
সিলেটের ডেপুটি সিভিল সার্জন জন্মেজয় দত্ত বলেন, এপ্রিলে করোনার দ্বিতীয় ঢেউয়ের প্রভাব লক্ষ করা গেছে। এতে সিলেটে মৃত্যুর হার বেড়ে গিয়েছিল। তবে গতকাল ও আজ করোনায় কারও মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। লকডাউনের প্রভাবে এ সুফল পাওয়া গেছে বলে জানান তিনি। তিনি আরও বলেন, লকডাউনের প্রভাবে আক্রান্ত ও মৃত্যুর হার নিম্নগামী হতে শুরু করেছে। তিনি সবাইকে সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান।
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়