admin
প্রকাশিত: 10:35 PM, May 4, 2021
সময় ডেস্ক:: তরুণ সমাজকর্মী ও ব্যবসায়ী, বনফুল এন্ড কোং এর পার্টনার মো. শাহীন আহমদের উদ্যোগে ইফতারী বিতরণ অব্যাহত রয়েছে। প্রতিদিনের ন্যায় মঙ্গলবার (৪ মে) দক্ষিণ সুরমার চন্ডিপুলে ইফতারের প্রাক্কালে তাঁর উদ্যোগে ইফতারী বিতরণ করা হয়।
মো. শাহীন আহমদের সভাপতিত্বে ইফতারী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা গোলাম কিবরিয়া হিরা মিয়া, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক আবুল মোহাম্মদ, ব্যবসায়ী রাশেদ আহমদ, বদরুল ইসলাম, জাবেদ আহমদ, রাসেল আহমদ, জুবেদ মিয়া প্রমুখ।
ইফতার বিতরণকালে বক্তারা বলেন, সমাজের দুস্থ অসহায় মানুষের কল্যাণে বিত্তবানদের এগিয়ে আসতে হবে। প্রত্যেকে তাঁর নিজ নিজ অবস্থান থেকে সমাজের বঞ্চিত মানুষের জন্য অবদান রাখতে পারেন। সকলের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টায় হাসি ফুটতে পারে দুঃখী মানুষের মুখে। বক্তারা বলেন, ব্যবসায়ী শাহীন আহমদ করোনার প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্থ নিম্ন আয়ের মানুষদের জন্য তাঁর সহায়তা অব্যাহত রেখেছেন। তিনি পবিত্র মাহে রমজানে দরিদ্র অসহায় পরিবারের সদস্যদের মধ্যে ইফতার সামগ্রী ও ইফতারী বিতরণ অব্যাহত রেখেছেন। এভাবেই আমরা সমাজকে আলোকিত করতে সাম্যর্থ অনুযায়ী চেষ্টা করে যেতে পারি। বিজ্ঞপ্তি
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়