editor
প্রকাশিত: 8:47 AM, September 24, 2020
গোলাপগঞ্জ প্রতিনিধি:-
নিজ দল থেকে প্রার্থীতা ঘোষণার পর পুরোদমে জমে উঠেছে সিলেটের গোলাপগঞ্জের লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন। নির্বাচনে নৌকা-ধানের শীষের প্রার্থী ছাড়াও রয়েছেন সতন্ত্র ৩জন প্রার্থী। এ ৫ প্রার্থী বর্তমানে চষে বেড়াচ্ছেন নির্বাচনী পুরো মাঠ। এদিকে বুধবার এসব প্রার্থীরা উৎসাহ উদ্দীপনা নিয়ে প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। এদিকে নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থী-সমর্থকদের পদচারনায় ক্রমশ মুখরিত হয়ে উঠছে গোটা ইউনিয়ন।
নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে প্রার্থীদের ব্যস্ততা। কার আগে কে যাবে ভোটারদের কাছে এনিয়ে শুরু হয়েছে প্রতিযোগীতা। নির্বাচনের তফশীল ঘোষণার পর চেয়ারম্যান পদে নৌকা প্রার্থী মনোনীত করেছে আওয়ামীলীগ। বিএনপি ধানের শীষের প্রার্থী হিসেবে মনোানিত হয়েছেন সিলেট জেলা ছাত্রদলের সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আফজাল হোসেনকে। স্বতন্ত্র প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন লক্ষীপাশা ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহতাব উদ্দিন জেবুল, আব্দুল আলীম তুহিন ও আব্দুর রহিম। এসব প্রার্থীদের মধ্যে অনেকেই আওয়ামীলীগের ঘরানার লোক বলে জানা গেছে। এসব প্রার্থী বুধবার মনোনয়নপত্র দাকিল করেছেন। উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইদুর রহমানের কাছে তারা মনোনয়নপত্র দাখিল করেন। অপরদিকে এ নির্বাচনকে ঘিরে পুরো ইউনিয়নে বইছে উৎসবের আমেজ। প্রার্থী, কর্মী ও তাদের সমর্থকদের পদচারণায় মূখর হয়ে উঠছে গোটা ইউনিয়ন। প্রার্থীরা ভোটারদের সাথে কুশল বিনিময় করা ছাড়াও পুরোদমে ছালিয়ে যাচ্ছেন নির্বাচনী প্রচার প্রচারণা। বর্তমানে বাজার, হোটেল, বাসা-বাড়ীতে নির্বাচনের প্রসঙ্গ এখন লোকজনদের মুখে মূখে।
উল্লেখ, উপজেলার লক্ষীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কবির আহমদ মুসন গত ৪জুন মৃত্যুবরণ করেন। ফলে এ পদটি শূন্য হয়ে যায়। শূন্য এ পদে আগামী ২০অক্টোবর উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে।
স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের অভিনন্দন
সিলেটের দক্ষিণ সুরমা সুইপার কলোনির প্রবেশমুখে অবস্থিত ‘খান বোর্ডিং’ নামক একটি আবাসিক হোটেল মাদকসেবী ও অপরাধীদের প্রধান ও নিরাপদ আশ্রয়ে
দীর্ঘ চার দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে রাজপথের প্রতিটি লড়াই-সংগ্রামের পরীক্ষিত সৈনিক এবং তৃণমূলের সুসংগঠিত সংগঠক
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে টানা সেবা দিয়ে গেলেও চাকরির স্থায়িত্ব পাননি
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী এখন তৃণমূল নেতাকর্মীদের
আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স
আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও এমআইএস (MIS)-এর কাজ ত্বরান্বিত করার লক্ষে ‘আমরা জুলাই যোদ্ধা’ সিলেট জেলা কমিটির পক্ষ থেকে দক্ষিণ