editor
প্রকাশিত: 8:56 AM, September 24, 2020
জকিগঞ্জ প্রতিনিধি:-
মঙ্গলবার বিকেলে জকিগঞ্জ উপজেলার বারহাল ইউনিয়নে ৬টি গ্রামের উপর দিয়ে বয়ে যাওয়া প্রবল ঘূর্ণিঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঝড়ে অন্তত ২৫টি বসত ঘরসহ গাছপালা ও বৈদ্যুতিক লাইন লন্ডভন্ড করে দিয়েছে।
বারহাল ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক আহমেদ চৌধুরী জানান, ইউনিয়নের মাইজগ্রাম, নিদনপুর, শরীফাবাদ, নিজগ্রাম, বালিটেকা ও বাটইশাইল গ্রামের উপর দিয়ে বিকেল অনুমান তিনটায় এ অকাল ঝড় বয়ে যায়।এতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মাইজগ্রামের মানুষ।
মাইজগ্রামের সাবেক মেম্বার ছালিক আহমদ, দিনমজুর সুনাম আহমদ, আকুল আহমদ, শুক্কুর আহমদ, খলিল আহমদ, বিলাল মিয়া, সাবুল আহমদ, অইছ মিয়া প্রমুখের বসত ঘরের চাল উড়ে যায় ঝড়ে। এতে উত্তর মাইজগাও মসজিদের চাল, বেড়ার ক্ষতি হয়েছে। বিদ্যুৎ লাইনের উপর শতাধিক গাছ পড়েছে। অনেকের ঘরের চালে পড়েছে গাছ ভেঙ্গে। তাৎক্ষনিক ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা না গেলেও ৫-৬ লক্ষ টাকা হবে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।
স্কলার্সহোম মেজরটিলা কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১২ অক্টোবর) সকালে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের অভিনন্দন
সিলেটের দক্ষিণ সুরমা সুইপার কলোনির প্রবেশমুখে অবস্থিত ‘খান বোর্ডিং’ নামক একটি আবাসিক হোটেল মাদকসেবী ও অপরাধীদের প্রধান ও নিরাপদ আশ্রয়ে
দীর্ঘ চার দশকের রাজনৈতিক অভিজ্ঞতা, এরশাদ বিরোধী আন্দোলন থেকে শুরু করে রাজপথের প্রতিটি লড়াই-সংগ্রামের পরীক্ষিত সৈনিক এবং তৃণমূলের সুসংগঠিত সংগঠক
সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখায় দীর্ঘ ১৫ থেকে ২০ বছর ধরে টানা সেবা দিয়ে গেলেও চাকরির স্থায়িত্ব পাননি
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী এখন তৃণমূল নেতাকর্মীদের
আসন্ন উছমানপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশা করছেন সিলেট জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক মো. রেদওয়ান
ফ্রান্সে বসবাসরত সিলেট বিভাগের প্রবাসীদের ঐক্যবদ্ধ করা এবং তাদের অধিকার ও ন্যায্য দাবি-দাওয়া আদায়ের লক্ষ্যে ‘সিলেট বিভাগ গণদাবি পরিষদ ফ্রান্স
আহত জুলাই যোদ্ধাদের চিকিৎসা ও এমআইএস (MIS)-এর কাজ ত্বরান্বিত করার লক্ষে ‘আমরা জুলাই যোদ্ধা’ সিলেট জেলা কমিটির পক্ষ থেকে দক্ষিণ