admin
প্রকাশিত: 9:03 PM, May 6, 2021
সময় ডেস্ক:: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
বুধবার (৫ মে) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় খন্দকার মুক্তাদির বলেন, সদা হাস্যোজ্জল ও সজ্জন রাজনীতিবিদ সিলেট-৪ আসনের মাটি ও মানুষের প্রিয় নেতা জননেতা দিলদার হোসেন সেলিমের মৃত্যুতে সিলেট জেলা তথা সিলেট বিভাগ বিএনপি একজন সুযোগ্য অভিভাবককে হারালো। শহীদ রাষ্ট্রপ্রতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শ এবং জাতীয়তাবাদীর প্রতি আস্থাশীল দিলদার হোসেন সেলিম রাজপথে বলিষ্ট ভূমিকা রেখেছেন। একজন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তি হিসেবে তিনি সমাজে মানুষের কাছে শ্রদ্ধার পাত্র ছিলেন। তিনি সব সময় সিলেটের মাটি ও মানুষের কথা ভাবতেন। তিনি বলেন, হারানো গণতন্ত্রকে ফিরিয়ে আনতে ও সিলেটে বিএনপিকে শক্তিশালী ও গতিশীল করতে দিলদার হোসেন সেলিম সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। একজন প্রবীণ রাজনৈতিক ব্যক্তিকে হারিয়ে আমরা মর্মাহত। আমি মহান রাব্বুল আল আমিনের দরবারে দোয়া করি তিনি যেন মরহুমের বেহেস্ত নসীব এবং শোকাহত পরিবারের সদস্যদেরকে ধৈর্য্যধারণের ক্ষমতা দান করেন।
উল্লেখ্য, শনিবার ৮ মে সকালে যুক্তরাষ্ট্র থেকে উনার ছেলে-মেয়ে আসার পর সিদ্ধান্ত মোতাবেক মরহুমের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়