admin
প্রকাশিত: 9:44 PM, May 6, 2021
সময় ডেস্ক:: পবিত্র মাহে রমজান উপলক্ষে সিলেটে এনআরবি ব্যাংকের খাদ্য বিতরণ অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার (৬ মে) দিনব্যাপী নগরীর বিভিন্ন পয়েন্টে সহাস্রাদিক পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে আল হারামাইন হাসপাতালের সামনে বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, এনআরবি ব্যাংকের শেয়ার হোলডার ও হারামাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান অলিউর রহমান ও দৈনিক শুভ প্রতিদিনের ব্যাবস্থাপনা সম্পাদক ফয়ছল আহমদ মুন্না।
শফিকুর রহমান চৌধুরী বক্তব্যে তিনি এনআরবি ব্যাংকের প্রতি ধন্যবাদ জানিয়ে বলেন, আর্তমানবতার সেবায় নিজেকে বিলিয়ে দেয়ার মধ্যেই রয়েছে জীবনের স্বার্থকতা। পৃথিবীতে সেই মানুষগুলোই সবচেয়ে সুখের কাছাকাছি যেতে পেরেছে, যারা নিজেদের আর্তমানবতার সেবায় বিলিয়ে দিতে সক্ষম হয়েছে। নিজের জন্য নয় সমাজ ও মানুষের সেবা করার মাঝেই রয়েছে সবচেয়ে বড় আনন্দ। আর প্রতিবছর সেই কাজটি নিরলসভাবে কাজ করে যাচ্ছে সিলেটের এনআরবি ব্যাংক।
অনুষ্ঠানে অতিথির বক্তব্যে এনআরবি ব্যাংকের শেয়ার হোলডার ও হারামাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান অলিউর রহমান বলেন, এনআরবি ব্যাংক প্রতিবছর রমজান মাসে খাদ্য সহায়তাসহ প্রতিনিয়ত মানবতার কল্যাণে কাজ করে থাকে। এসময় তিনি এই সংকটে দেশের বিত্তবান ও প্রবাসীদের দেশের অসহায় মানুষের পাশে দাড়াতে আহবান জানান।
গত বছরের ন্যায় এবছরও সিলেটে ২২ হাজার গরিব অসহায় পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিচ্ছে এনআরবি ব্যাংক। এরই ধারাবাহিকতায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। এরআগে গত মঙ্গলবার দিনব্যাপী সিলেট নগরীর লালধিঘিরপাড়, চৌহাট্টা ও মেডিকেল শাখার সামনে দিনব্যাপী কয়েক হাজার মানুষদের মাঝে এ খাদ্যসামগ্রী বিতরণ হয়। পর্যায়ক্রমে সিলেটের ২২ হাজার অসহায় পরিবারকে
দেয়া হচ্ছে এ খাদ্য সামগ্রী।
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়