editor

প্রকাশিত: 12:12 AM, May 8, 2021

তিন দফা জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি দিলদার হোসেন সেলিম

তিন দফা জানাজা শেষে চিরনিদ্রায় শায়িত সাবেক এমপি দিলদার হোসেন সেলিম

গোয়াইনঘাট প্রতিনিধি
হাজার হাজার মানুষ অশ্রুসিক্ত ভালবাসায় বিদায় জানালেন সীমান্ত জনপদের মানুষের প্রিয় নেতা, প্রিয় জনপ্রতিনিধি সর্বােপরি প্রিয় মানুষ সিলেট-৪ আসনের সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহসাংগঠনিক সম্পাদক দিলদার হোসেন সেলিমকে।

শুক্রবার (৭ মে) বাদ আসর গোয়াইনঘাট উপজেলার রাধানগরস্হ ডা. ইদ্রিস আলী উচ্চ বিদ্যালয় মাঠে নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়।

গোয়াইনঘাটের রাধানগরস্হ নামাজে জানাযা পূর্ববর্তী আলোচনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সিলেট জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুল হাকিম চৌধুরী, জৈন্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জয়নাল আবেদীন, গোয়াইনঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহমেদ,গোয়াইনঘাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া হেলাল, পূর্ব জাফলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লুৎফুর রহমান লেবু, বিএনপি নেতা ওসমান গনি, জসিম উদদীন, আবদুল মতিন , মদরিস আলী,শাহপরান, শাহ আলম স্বপন, জব্বার আহমেদ জয়নাল আবেদীন ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস, যুবদল আহবায়ক এড শাহজাহান সিদ্দিকী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুব আহমেদ, খালেদ আহমেদ, শাহাবুদ্দীন শিহাব, আমিনুর রশিদ, বিএনপি নেতা এড আহমেদ রেজা, খলিক আহমেদ,এড নুর আহমদ, সাইদুর রহমান,ডাঃ নুর মোহাম্মদ, কমর উদ্দিন, গোলাম সরওয়ার সোহেল, কামাল আহমেদ মেম্বার, আং মালিক, মুন্সি আং মুমিন, জিয়ারত খান এনাম মেম্বার, জহিদ খান প্রমুখ আলম বাহার, জেলা পরিষদের সদস্য মো. শাহপরানসহ সর্ববস্তরের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষজন। গোয়াইনঘাটের রাধানগরের নামাজে জানাযায় ইমামতি করেন রাধানগর বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফখরুল ইসলাম আকবরী।

জানাযা পূর্ববতী সমবেত মুসল্লীদের উদ্দেশ্য স্মৃতিচারণ করে বিভিন্ন রাজনৈতিক দলের সহকর্মী, জনপ্রতিনিধির পাশাপাশি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন প্রয়াত সাংসদ দিলদার হোসেন সেলিমের ছেলে নাইম আহমদ।

নামাযে জানাযা শেষে তাকে রাধানগর বাজার মসজিদ সংলগ্ন পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।

সিলেট ও জৈন্তাপুরে পৃথক জানাযাঃ এর আগে বাদ জুম্মা মরহুম দিলদার হোসেন সেলিমের প্রথম নামাজে জানাযা সিলেটের হযরত শাহজালাল রহ. দরগাহ মসজিদ প্রাঙ্গনে এবং ২য় নামাজে জানাযা বিকেল ৩টায় জৈন্তাপুর উপজেলার দরবস্ত সেন্ট্রাল জৈন্তা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। দরগাহ মসজিদে নামাজে জানাযায় ইমামতি করেন হাফেজ মাওলানা হোজায়ফা আাহমদ।

জানাযার নামাজে বিএনপি, আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের হাজারো মুসল্লি উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার রাতে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বিএনপির এই প্রবীণ নেতা। মরহুম দিলদার হোসেন সেলিমের ছেলে-মেয়ে আমেরিকায় থাকায় মৃত্যুর দুই দিন পর তাঁরা দেশে আসার পর আজ জানাযা অনুষ্টিত হয়।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদের ৪১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়