editor
প্রকাশিত: 12:39 AM, May 8, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট-৩ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ আগামী ৮ জুনের মধ্যে হওয়ার কথা ছিল। কোনো সংসদীয় আসন শূন্য ঘোষণার ৯০ দিনের মধ্যে ঐ আসনে নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।
কিন্তু করোনাভাইরাস পরিস্থিতির দ্বিতীয় ঢেউয়ের বিষয়টি আমলে নিয়ে দৈব-দুর্বিপাকের কারণে ৮ জুনের পরবর্তী ৯০ দিনের মধ্যে এ আসনের উপনির্বাচন করতে নির্বাচন কমিশন (ইসি) প্রজ্ঞাপন জারি করেছে। তবে এ আসনের উপনির্বাচনের সময়সূচি পরবর্তীতে যথাসময়ে ঘোষণা করা হবে।
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ১১ মার্চ ঢাকার একটি হাসপাতালে মারা যান দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ উপজেলা নিয়ে গঠিত সিলেট-৩ আসনের সংসদ সদস্য আওয়ামী লীগের মাহমুদ উস সামাদ চৌধুরী কয়েস। এরপর আসনটি শূন্য ঘোষণা করে জাতীয় সংসদ সচিবালয়। তবে মহামারি করোনার কারণে যথাসময়ে এ আসনে উপনির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়নি।
এদিকে, গত ২৯ এপ্রিল ইসি সচিব মো. হুমায়ুন কবির খোন্দকারের সই করা প্রজ্ঞাপনটি ইসির ওয়েবসাইটে জারি করা হয়। এতে বলা হয়েছে, জাতীয় সংসদের-২৩১ আসনটি ১১ মার্চ থেকে শূন্য রয়েছে। বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১২৩ এর দফা (৪) অনুযায়ী উক্ত শূন্য পদ পূরণ করার জন্য ৮ জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের বিধান রয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সংবিধানের অনুচ্ছেদ ১২৩ এর দফা (৪) এর শর্তানুসারেও প্রধান নির্বাচন কমিশনারের মতে দেশে করোনাভাইরাস সংক্রমণজনিত দৈব-দুর্বিপাকের কারণে এই দফার নির্ধারিত মেয়াদ অর্থাৎ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে উল্লিখিত শূন্য আসনের নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে না। এ অবস্থায় জাতীয় সংসদের সিলেট-৩ শূন্য আসনের নির্বাচন নির্ধারিত মেয়াদের মধ্যে অনুষ্ঠান সম্ভব না হওয়ায় পরবর্তী ৯০ দিনের মধ্যে অনুষ্ঠিত হবে। এ আসনের উপনির্বাচনের সময়সূচি পরবর্তীতে যথাসময়ে ঘোষণা করা হবে।
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়