admin
প্রকাশিত: 9:08 PM, May 8, 2021
সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯৭ ব্যাচের উদ্যোগে বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর কর্মচারী ও কালিঘাট এলাকার গরীব ও দুস্থ্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার (৮ মে) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গনে এসব ঈদ উপহার খাদ্য সামগ্রী বিতরণ করেন এসএসসি ৯৭ ব্যাচের শিক্ষার্থীরা। খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সিলেট মহানগর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. আরমান আহমদ শিপলুর সভাপতিত্বে ও প্রাক্তন ছাত্র কাজী মুকিত সুমনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির খান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বিদ্যালয় সিলেটের একটি ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ। এই বিদ্যাপীঠ থেকে শিক্ষার্থীরা পড়াশোনা করে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে সুনামের সহিত কাজ করে যাচ্ছেন। আর এই বিদ্যালয়ের এসএসসি ৯৭তম ব্যাচও একটি অন্যতম ব্যাচ। অত্র বিদ্যালয়ের ৯৭তম ব্যাচের শিক্ষার্থীরা প্রতিষ্ঠা লগ্ন থেকে সমাজের অসহায় মানুষের সাহায্যে কাজ করে যাচ্ছে। প্রতি বছরের ন্যায় তারা এবারো অসহায় ও বিদ্যালয়ের কর্মচারীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে, যা খুবই প্রশংসনীয় উদ্যোগ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের ৯৭তম ব্যাচের প্রাক্তন ছাত্র ইশতিয়াক আহমদ চৌধুরী সাদাত, তানভীর আহমদ শাকিল, শামস মো. জাবেদ সুফিয়ান, ডা. শাহিন আহমদ, ইশতিয়াক রহিম রাজু, আফসার উদ্দিন আহমদ নাহিদ। এতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ জসিম আহমদ। বিজ্ঞপ্তি
দৈনিকসিলেটেরসময়/ফ/চৌ:
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়