admin
প্রকাশিত: 9:38 PM, May 8, 2021
বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের সন্নিকটে। কিন্তু আমাদের সমাজের অনেক অসহায় মানুষ ঈদের সময় নতুন পোষাক কিনতে পারে না। সেজন্য তাদের মুখে হাসি থাকে না। তাই এসব মানুষের পাশে দাঁড়াতে হবে। যাতে তাদের মুখে হাসি ফোটানো যায়। আর এই ঈদের খুশী সকলের মাঝে বিলিয়ে দিতে সেভেন স্টার সোশ্যাল অরগানাইজেশনের উদ্যোগে স্বপ্নের দোকান ঈদ বস্ত্র নিয়ে অসহায় মানুষের পাশে দাড়িয়েছে তা প্রশংসার দাবি রাখে। তাদের এই উদ্যোগের ফলে আনন্দের সাথে ঈদ করতে পারবে অসহায় মানুষগুলো। সমাজের অসহায় ও অবহেলিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। আর দরিদ্র ও অসহায় পথচারী মানুষদের পাশে দাঁড়িয়ে আসুন ঈদের আনন্দ ছড়িয়ে দেই চারিদিকে।
“স্বপ্ন পূরণ হোক সাধ্যের মধ্যে, সকলের সহযোগিতায় এক সাথে, এক হয়ে নতুন উদ্যমে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সেভেন স্টার সোশ্যাল অরগানাইজেশনের উদ্যোগে স্বপ্নের দোকানের পক্ষ থেকে অসহায় ও দুস্থ্যদের মাঝে ঈদের কাপড় বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।
সেভেন স্টার সোশ্যাল অর্গানাইজেশনের সভাপতি তামিম আদনানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আসিফ আরমানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সদস্য রাহাত তরফদার, যুবলীগ নেতা দুলাল রাজ, ফুজায়েল আহমেদ জনি, ছাত্রলীগ নেতা কিশওয়ার জাহান সৌরভ, তপন বর্মণ, মন্সুর আলম ডেভিড, সেভেন স্টার সোশ্যাল অর্গানাইজেশনের সদস্য রিয়াদ আহমদ, শাহরিয়ার শুভ্র, সুলতান আহমদ, মাহবুব আমান, শাওন ইসলাম, হিমেল আহমদ, মাসুম আহমদ, হাসিন মসুদ, নাবিল ফারহান, প্রিতম আহমদ, নাইম আহমদ, তাহসিন আহমদ, আদিব হাসান, শহরিয়ার চৌধুরী, জয়, মিনহাজ রাজ, জিসান আহমেদ, মারজন আহমদ, তামিম আহমেদ, বারী আহমদ।
উপদেষ্টা সদস্য ফুয়াদ আহমদ, মুশফিক আহমদ, সাকাওয়াত হোসেন, ইয়াসিন সজ্জাদ, রাফি আহমেদ
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়