admin
প্রকাশিত: 10:16 PM, May 8, 2021
ওসমানীনগর প্রতিনিধি:: মানুষের সেবায় কাজ করায় প্রত্যয়ে খোলাফায়ে রাশেদিন ইসলামী সমাজ কল্যাণ সংস্থা গঠনের মাধ্যমে কাজ করে যাচ্ছেন বৃহত্তর সিলেট অঞ্চলের পিছিয়ে থাকা জনগোষ্ঠির কল্যানে। সংস্থার প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী মো: ইনাম মিয়া‘র অর্থায়নে সমাজের দুঃস্থদের স্বাস্থ্য, শিক্ষা ও কর্মসংস্থানসহ করোনা প্রতিরোধে প্রদান করা হচ্ছে অব্যাহত ত্রাণ সহায়তা। আর্ত্নমানবতার সংগঠন হিসাবে পরিচিত খোলাফায়ে রাশেদিন ইসলামী সমাজ কল্যান সংস্থার উদ্যোগে ও সংস্থার প্রতিষ্ঠাতা প্রবাসী মো: ইনাম মিয়া’র বোনের রোগ মুক্তি কামনায় দুঃস্থ ও নিম্ন আয়ের লোকজনকে নিয়ে আয়োজন করা হয় ইফতার মাহফিলের।
শুক্রবার মৌলভীবাজারের রাজনগর উপজেলার ইসলামপুর এলাকায় অনুষ্টিত ইফতার মাহফিলটি পরিচালনা করেন কামারচাক ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ন সম্পাদক আতাউর রহমান সোহেল।
মাহফিল পূর্বে সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা বলেন,প্রতিষ্ঠাকাল থেকে মানবতার সেবায় কাজ করে যাচ্ছে খোলাফায়ে রাশেদিন সমাজ কল্যাণ সংস্থা।যার ধারাবাহিকতায় সংস্থার পক্ষ থেকে বৈশ্বিক মহামারিতে সিলেট ও মৌলভী বাজারের বিভিন্ন উপজেলায় অসহায়দের সার্বিক সযোগিতা অব্যাহত রাখা হয়েছে। ইসলামী আদর্শকে প্রতিষ্টিত করার পাশাপাশি নিম্ন ও মধ্যে আয়ের পরিবারগুলোকে কর্মস্থানের সুযোগ সৃষ্টি করে দিচ্ছেন সংস্থার প্রধান তত্বাবধায়ক প্রবাসী ইনাম মিয়া। ফলে অপরাধ নির্মূলসহ সাধিত হচ্ছে উন্নয়ন মূলক কর্মকান্ড। দেশ ও জাতির কল্যাণে খোলাফায়ে রাশেদিনসহ সামাজিক সংগঠনগুলোকে মানবিক কার্যক্রমগুলো অব্যাহত রাখার আহব্বান জানান তারা।
অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন, কামারচাক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হক সেলিম, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বসারত আলী,ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল বারি, মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদ্দুজ্জামান রনি, খোলাফায়ে রাশেদিন সমাজ কল্যান সংস্থার শিকাপন শাখার পরিচালক সমাজসেবী আব্দুল মুমিন,সদস্য হাতিম মিয়া, ইউপি সদস্য গিয়াস মিয়াসহ আরও অনেকে।
ইফতার মাহফিলে সংস্থার প্রতিষ্ঠাতা ইনাম মিয়ার একমাত্র বোনের রোগমুক্তিসহ সংস্থার সফলতা ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাযাত অনুষ্টিত হয়।
অনুষ্ঠানে সংস্থার সকল সদস্যবৃন্দসহ এলাকার সামাজিক, রাজনৈতিক, মিডিয়া ব্যাক্তিত্বসহ সুশিল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ