admin
প্রকাশিত: 10:25 PM, May 8, 2021
সময় ডেস্ক:: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশে ভয়াবহ করোনায় কর্মহীন,অসহায় ও দুস্থ পাঁচশত পরিবারের মাঝে আফজাল -ফয়সল এডুকেশন ও ওয়েলফেয়ার ট্রাষ্ট এর উদ্যোগে নগরীর ৮নং ওয়ার্ডে ঈদ সামগ্রী এবং নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
আজ শনিবার ( ৮ মে) সকাল ১১টা সময় নগরীর পাঠানটুলা এলাকায় একটি কমিউনিটি-সেন্টার বিতরণ অনুষ্ঠিত হয়। ৮নং ওয়ার্ডের কাউন্সিলর আলহাজ¦ মো: ইলিয়াছুর রহমান ইলিয়াছ এর সভাপতিত্বে ও মার্কেন্টাইল ব্যাংক সিলেট জোন ভাইস প্রেসিডেন্ট দেবজ্যোতি মজুমদার রতন এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিলেট সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ বলেন বৈশ্বিক সংকটে সরকারের পাশাপাশি ফয়সল এডুকেশন ও ওয়েলফেয়ার ট্রাষ্টর মতো অসহায় ও কর্মহীন মানুষের পাশে দলমত নির্বিশেষে দাঁড়ান। রমজানের এ ত্যাগ ও সংযমের মাসে অসহায় দরিদ্রদের প্রতি মানবিক সহায়তায় এগিয়ে আসুন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক সাজাদ হোসেন, মোহনা সমাজ কল্যাণ সংস্থার যুগ্ম আহবায়ক মোঃ আলমগীর হোসনে, আফজাল -ফয়সল এডুকেশন ট্রাস্ট এর প্রতিনিধি জুনেল আহমেদ, মোহনা সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন, মোহনা সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা সুদিব দেব, মোহনা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মাছুম আহমদ।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পাটানটুলা ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও মোহনা সমাজ কল্যাণ সংস্থা কার্যকারী সদস্য সাহেদ আহমদ, কার্যকারী সদস্য নুরুল ইসলাম নুর, নিখিল দে, শাবলু পাঠক, সঞ্জয় দে, সুজন আহমদ, রাসেল আহমদ, শিন্টু দে, জ্যোতিষ চক্রবত্তী, মোঃ কামাল, শেখ মোঃ জামাল, মনজুর আলম, মোঃ ইমরান আহমদ সহ অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠান শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াতের করেন হাফিজ রফিকুল ইসলাম ও শেষ দোয়া পরিচালনা করেন মাওলানা হোসেন আহমদ প্রমুখ।
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ
‘উত্তর রণিখাই ছাত্র কল্যাণ পরিষদ’-এর আহ্বায়ক কমিটি বিলুপ্ত করে ৪১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) সন্ধ্যায়