editor

প্রকাশিত: 10:34 AM, September 24, 2020

পরিচালক কবরী, সুরকার সাবিনা

পরিচালক কবরী, সুরকার সাবিনা

4

সুরকার ও সংগীত পরিচালক হিসেবে অভিষেক হলো সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীনের। পাঁচ দশক ধরে আধুনিক বাংলা গান, দেশাত্মবোধক, চলচ্চিত্রসহ বিভিন্ন মাধ্যমে প্রায় ১৬ হাজার গান গেয়ে যিনি নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। সংগীতজীবনের দীর্ঘ ক্যারিয়ারে এই প্রথম সুর করলেন সারাহ বেগম কবরীর অনুদানের ছবি এই তুমি সেই তুমি চলচ্চিত্রে। ২২ সেপ্টেম্বর রাতে চ্যানেল আই স্টুডিওতে তিনি নিজের সুর করা গানে নিজেই কণ্ঠ দেন। ‘দুটি চোখে ছিল কিছু নীরব কথা, তুমি ফোটালে সেই চোখে চঞ্চলতা’ গানটি লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান। পর্দায় এ গানে ঠোঁট মেলাবেন কবরী নিজেই।

সুরকার ও সংগীত পরিচালক হিসেবে পথচলা প্রসঙ্গে সাবিনা ইয়াসমীন বলেন, ‘আমি কখনো ভাবতেও পারিনি সংগীত পরিচালক হিসেবে কাজ করব। আমার এত কাছের একজন মানুষ কবরী, তিনি যখন প্রস্তাব দিলেন, তখন আগ্রহ তৈরি হলো। শিল্পীদের দিয়ে আমার সুরে গান গাওয়াব, নিশ্চয়ই একটা নতুন অভিজ্ঞতা হবে।’

1

‘আমি কখনো ভাবতেও পারিনি সংগীত পরিচালক হিসেবে কাজ করব। আমার এত কাছের একজন মানুষ কবরী, তিনি যখন প্রস্তাব দিলেন, তখন আগ্রহ তৈরি হলো। শিল্পীদের দিয়ে আমার সুরে গান গাওয়াব, নিশ্চয়ই একটা নতুন অভিজ্ঞতা হবে।’

এ প্রসঙ্গে কবরী বলেন, ‘সাবিনা ইয়াসমীনকে সুরকার হিসেবে নেওয়ার ভাবনা আমারই। আমি এই ছবির জন্য নতুন নায়ক–নায়িকা খুঁজছিলাম। পাশাপাশি ছবির জন্য একজন সংগীত পরিচালকও খুঁজছিলাম, তখন সাবিনার কথা মনে হলো। পাঁচ দশক ধরে গাইছেন, এখনো সমানভাবে গেয়ে যাচ্ছেন। আমার মনে হয়েছে, সুরকার হিসেবে তাঁর অভিজ্ঞতা কাজে লাগবে। নতুন একটা পথে সাবিনার আবির্ভাব হলো। নতুন কিছু সৃষ্টি হবে আশা করছি।’

4

সুরকার ও সংগীত পরিচালক হিসেবে অভিষেক হলো সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীনের

সুরকার ও সংগীত পরিচালক হিসেবে অভিষেক হলো সংগীতশিল্পী সাবিনা ইয়াসমীনের

ছবিতে চারটি গান থাকছে। ছবির গানগুলো লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার, মোহাম্মদ রফিকউজ্জামান ও কবরী। অনুদানের এ ছবিতে প্রধান চরিত্রে থাকছেন কবরী নিজেই। আর অভিষিক্ত হচ্ছেন নতুন দুজন নায়ক–নায়িকা—রিয়াদ রায়হান ও নিশাত নাওয়ার সালওয়া। সালওয়া ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’–তে প্রথম রানারআপ হয়েছিলেন।

সাবিনা ইয়াসমীনকে সুরকার হিসেবে নেওয়ার ভাবনা আমারই। আমি এই ছবির জন্য নতুন নায়ক–নায়িকা খুঁজছিলাম। পাশাপাশি ছবির জন্য একজন সংগীত পরিচালকও খুঁজছিলাম, তখন সাবিনার কথা মনে হলো। পাঁচ দশক ধরে গাইছেন, এখনো সমানভাবে গেয়ে যাচ্ছেন। আমার মনে হয়েছে, সুরকার হিসেবে তাঁর অভিজ্ঞতা কাজে লাগবে। নতুন একটা পথে সাবিনার আবির্ভাব হলো। নতুন কিছু সৃষ্টি হবে আশা করছি।

3

দেশে করোনার প্রকোপ শুরুর কয়েক দিন আগে ছবিটির শুটিং শুরু করেছিলেন কবরী। কদিন কাজ করার পরে সরকারি নিষেধাজ্ঞা শুরু হওয়ায় আর শুটিং করেননি। ছয় মাস পর গতকাল বুধবার থেকে ঢাকার উত্তরায় আবারও শুটিং শুরু হয়েছে এই তুমি সেই তুমি ছবির। নতুন করে শুটিং শুরুর আগে একটানা বেশ কয়েক দিন অভিনয়শিল্পী ও কলাকুশলীদের নিয়ে মহড়া করেছেন। এই অভিনয়শিল্পী ও পরিচালক কবরী গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘বহুদিন পর ক্যামেরার সামনে দাঁড়ালাম। একদিকে নিজে অভিনয় করাচ্ছি, অন্যদিকে করছি। শুটিংয়ের সুবিধার জন্য স্টোরিবোর্ড তৈরি করেছি। তাই অভিনয় ও পরিচালনা দুটোই সহজ হয়েছে।’

কবরীর পরিচালনায় গতকালই প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান ছবির নায়িকা সালওয়া।
5

কবরীর পরিচালনায় গতকালই প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান ছবির নায়িকা সালওয়া।

কবরীর পরিচালনায় গতকালই প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান ছবির নায়িকা সালওয়া।

কবরীর পরিচালনায় গতকালই প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান ছবির নায়িকা সালওয়া

শুটিং সেটে কি স্বাস্থ্যবিধি মানা হচ্ছে? এমন প্রশ্নের উত্তরে কবরী বলেন, ‘পরিপূর্ণ স্বাস্থ্যবিধি মেনে আমরা কাজ করছি। ইউনিটের সবাই বেশ সচেতন। কাজটাও শেষ করতে হবে। এমনিতেই অনেক দেরি হয়ে গেছে। এবার একটানা কাজ করে ছবিটা শেষ করতে চাই।’

কবরীর পরিচালনায় গতকালই প্রথম ক্যামেরার সামনে দাঁড়ান ছবির নায়িকা সালওয়া। প্রথম দিনের অভিজ্ঞতা প্রসঙ্গে বলেন, ‘যদিও বেশ কয়েক দিন ধরে মহড়া করেছি, তারপরও আগের দিন রাতে খুব ভয়ে ছিলাম। এসএসসি পরীক্ষার আগে যেমন লাগে। আসলে কবরী ম্যাম যা বলছেন, তাই করে যাওয়ার চেষ্টা করছি। এই ছবির কাজটা আমার জীবনের শিক্ষা হয়ে থাকবে, এইটুকু বুঝতে পারছি।’

২৯ সেপ্টেম্বর পর্যন্ত উত্তরায় টানা শুটিং চলবে ছবিটির। এই তুমি সেই তুমি ছবির শুটিং শুরুর মধ্য দিয়ে পরিচালনায় দীর্ঘ ১৪ বছরের বিরতি ভাঙলেন কবরী। তাঁর পরিচালিত প্রথম সিনেমার নাম আয়না, যা ২০০৫ সালে মুক্তি পায় বলে জানান কবরী। এই তুমি সেই তুমি ছবিটি পরিচালনার পাশাপাশি ছবির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন কবরী নিজেই।

Sharing is caring!


সর্বশেষ সংবাদ

আব্দুল কুদ্দুছ চৌধুরীকে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সংবর্ধনা

আব্দুল কুদ্দুছ চৌধুরীকে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সংবর্ধনা

1 সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) কমিশনার আব্দুল কুদ্দুছ চৌধুরীর বদলিজনিত বিদায় উপলক্ষে সংবর্ধনা প্রদান করেছে সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন জামায়াত আমীর ডা. শফিকুর রহমান

8 সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক সিনিয়র সহ-সভাপতি, সিলেট ব্যবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক, সিলেট কয়লা আমদানিকারক গ্রুপের

রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী বৃক্ষরোপণ

রোটারি ক্লাব অব সিলেট গ্রীন সিটির উদ্যোগে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দিনব্যাপী বৃক্ষরোপণ

4 পরিবেশ সুরক্ষার অংশ হিসেবে সিলেটের জৈন্তাপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এতিমখানায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে ‘রোটারি ক্লাব অব

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা খেলাঘর আসর গঠন

6 শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভা বিকাশ, তাদের বিজ্ঞানমনস্ক ও মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক নাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সিলেটের ফেঞ্চুগঞ্জে গঠন করা

আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া

আম্বরখানায় সিলেট আরবান কমিউনিটি ভলেন্টিয়ার গ্রুপের দূর্যোগ বিষয়ক মহড়া

7 যেকোনো প্রাকৃতিক দুর্যোগ কিংবা দুর্ভোগে সরকারি সংস্থার পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে আসলে পরিস্থিতি মোকাবেলা সহজ হয়। স্বেচ্ছাসেবী সংস্থা সিলেট

পরম্পরা মিউজিক একাডেমির উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত

পরম্পরা মিউজিক একাডেমির উদ্যোগে কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উদযাপিত

4 প্রেম ও দ্রোহের কবি, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে সিলেটে ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে নজরুল স্মরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেড’র নতুন ৫ সদস্যকে বরণ

2 সিলেট ষ্টেশন ক্লাব লিমিটেডের নতুন ৫ সদস্যকে আনুষ্ঠানিকভাবে বরণ ও সাংস্কৃতিক সন্ধ্যা এবং নৈশভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 3 শনিবার

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণ সামগ্রী সরানোর অভিযোগ

জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের নির্মাণ সামগ্রী সরানোর অভিযোগ

7 সিলেটের জৈন্তাপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের চলমান নির্মাণকাজে ব্যবহারের জন্য বরাদ্দকৃত সরকারি নির্মাণসামগ্রী ব্যক্তিগতভাবে সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। 8 এই

1
3