editor

প্রকাশিত: 12:56 AM, May 11, 2021

গোলাপগঞ্জের ১২ ইউনিয়নে ১৫ লক্ষ টাকার খাদ্য সহায়তা প্রদান হেল্পিং হ্যান্ডস ইউকে’র

গোলাপগঞ্জের ১২ ইউনিয়নে ১৫ লক্ষ টাকার খাদ্য সহায়তা প্রদান হেল্পিং হ্যান্ডস ইউকে’র

প্রবাসীরা সবসময়ই দেশের দরিদ্র ও অসহায় মানুষের সহায়তায় এগিয়ে আসেন। করোনাকালীন সঙ্কটেও তারা পিছিয়ে নেই। বিশ্বব্যাপী মহামারীর এ সময়ে তাদের অবদান প্রশংসার দাবিদার। গোলাপগঞ্জে হেল্পিং হ্যান্ডস ইউকে আয়োজিত খাদ্য সহায়তা বিতরণ অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন।
ঢাকাদক্ষিণ হাইস্কুল ও কলেজের অধ্যক্ষ বদরুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট প্রেসক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী। কলেজের সহকারী অধ্যক্ষ বিকাশ রঞ্জন দেবনাথের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব ও উপজেলা ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বাদেপাশা ইউপি চেয়ারম্যান মোশতাক আহমদ ও ঢাকাদক্ষিণ বাজার বণিক সমিতির সভাপতি বদরুল ইসলাম জামাল। অনুষ্ঠানে অতিথিবৃন্দ ১১টি ইউনিয়ন ও গোলাপগঞ্জ পৌর এলাকার জন্য ১২টি মিনিট্রাকে খাদ্যসামগ্রী সংশ্লিষ্ট এলাকার জনপ্রতিনিধির হাতে হস্তান্তর করেন।
অনুষ্ঠানে জানানো হয, আর্ত-মানবতার সেবা ও যুক্তরাজ্যে বসবাসরত গোলাপগঞ্জবাসী মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার লক্ষ নিয়ে ব্রিটেন গোলাপগঞ্জের প্রবাসীরা ২০১২ সালে গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউকে প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠ পর থেকে প্রতি বছর বন্যা, শীত, দুর্যোগ, রমজান ও মহামারিতে খাদ্যসামগ্রী , ঔষধ, শীতবস্ত্র ও আর্থিক সহায়তা সহ নানাভাবে প্রতিনিয়ত সেবামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। প্রতি বছর প্রায় ১০ থেকে ১৫ লক্ষ টাকার অনুদান সংগ্রহ করে গোলাপগঞ্জের অসহায় দারিদ্র মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে।
গত বছর গোলাপগঞ্জ ১১ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় প্রথম দফায় ১৪০০ পরিবারের মধ্যে নগদ অর্থ ,খাদ্য সামগ্রী ও জরুরী ঔষধ বিতরণ করে। দ্বিতীয় দফায় আরো ৩০০ শত পরিবারের খাদ্য বিতরন করেছে বিশেষ করে কিছু মধ্যবিত্তর পরিবার যারা কষ্টে আছেন অথচ কারো কাছে হাত পাততে পারছেন না আবার লাইনে ও দাঁড়াতে পারছেন না তাদেরকে পরিচয় গোপন রেখে নগদ ১০০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। তৃতীয় দফায় গোলাপগঞ্জ উপজেলার স্বাস্হ্য কর্মীদের স্বাস্হ্য সুরক্ষা সামগ্রী বন্টন করে। এ বছর করোনা ও লকডাউন এর কারনে কর্মহীন দারিদ্র প্রায় ১৫০০ পরিবারের মধ্যে ১৫ লক্ষ টাকার খাদ্য সামগ্রী ও ফেইস-মাস্ক আজকে বিতরণ করা হবে ইনশাআল্লাহ। গতকাল উপজেলায় বন্টনের জন্য ১২টি ট্রাক ভর্তি করে মালামাল ইউনিয়ন প্রতিনিধির হাতে হস্তাস্তর করা হবে এবং পরে প্রতিটি ইউনিয়নে অসহায় পরিবারের মধ্যে বন্টন করে দেয়া হবে। তারা আরও জানান সংগঠনের প্রধান কাজ হচ্ছে অসহায় মানুষের জন্য স্থায়ী বাসস্হনের জন্য পাঁকা ঘর তৈরী করা এরই মধ্যে ১২ টি পাকা ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে এবং এই বছর আরো ৫টি ঘর নির্মাণ করে দেয়া হবে । সভায় গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকের এই উদ্যোগের এর জন্য সংগঠনের সম্মানিত সভাপতি জনাব বেলাল হোসেন, সাধারণ সম্পাদক শাব্বির আহমেদ সাহেদ , ট্রেজারার আব্দুস সামাদ, সাবেক সভাপতি ফেরদৌস আলম, সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সাবেক সহসাধারণ সম্পাদত আলী হোসেনসহ কমিটির সকল সদস্যদের ধন্যবাদ জানানো হয়।-বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ