editor
প্রকাশিত: 1:02 AM, May 11, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট সদর উপজেলার কান্দিগাঁওয়ের বাদেআলী গ্রামে উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত ৩ দশমিক ৪৫ একর ভূমির উপর সরকারি আশ্রয়ন প্রকল্পের কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন। মালিকানার বৈধ কাগজপত্র প্রদর্শনের পরেও এ প্রকল্পের কাজ বন্ধ করা হচ্ছে না। রোববার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ দাবি করেন বাদেআলী গ্রামের মৃত আব্দুল আলী চৌধুরীর পুত্র মো. সেলিম চৌধুরী।
তিনি জানান, প্রকল্পের কাজ বন্ধের জন্য তিনি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) বরাবরে আবেদন করেও কোনো সুফল পাননি। আর লকডাউন চলার কারণে তিনি আদালতেও যেতে পারছেন না বলেও জানান।
লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, বাদেআলী মৌজায় ৩ দশমিক ৪৫ একর ভূমি তার দাদা মরহুম আব্দুর রাজ্জাকের উত্তরাধিকারীরা ভোগদখল করে আসছেন। এ ভূমি মরহুম আব্দুর রাজ্জাক পিতা মৃত মো. আমজাদ উল্লা, দলিল নং ৩৬৫৪, তারিখ ১০/০৫/৫৫, দলিল নং ৭২৩৯, তারিখ ০৩/১১/১৯৪৯, খরিদসূত্রে মালিক ও দখলদার থেকে ফসলাদি ফলাইয়া ভোগ ব্যবহার করে মৃত্যুবরণ করেন। এরপর থেকে তিনিসহ মো. দারা মিয়া চৌধুরী, মোছাম্মৎ হেনা বেগম চৌধুরী, মোছাম্মৎ পান্না বেগম চৌধুরী, মোছাম্মৎ শোকরানা বেগম চৌধুরী, মোছাম্মৎ রত্না বেগম চৌধুরী সর্বপিতা মৃত আব্দুল আলী চৌধুরী, মোছাম্মৎ ফয়জুন্নেছা, স্বামী মৃত আব্দুল আলী চৌধুরী, মো. নিজাম উদ্দিন চৌধুরী (প্রতিবন্ধী), মোছাম্মৎ সাজেদা বেগম চৌধুরী, মোছাম্মদ মাজেদা বেগম চৌধুরী, পিতা মৃত মনাজ্জির আলী চৌধুরী, আফিয়া বেগম চৌধুরী স্বামী মৃত মনাজ্জির আলী চৌধুরী, মো. আজমল আলী চৌধুরী, রুনা বেগম চৌধুরী, সমতা চৌধুরী, রোকশানা বেগম চৌধুরী, সর্বপিতা মৃত মোজাক্কির আলী চৌধুরী তপশীল বর্ণিত ভূমির ফসল উত্তোলন করে আসছেন।’
লিখিত বক্তব্যে বলা হয়, এই ভূমি ভুলক্রমে জরিপের চূড়ান্ত পর্চায় ১ নং খাস খতিয়ানে ভূল রেকর্ড হয়েছে। উক্ত ভূমিতে কিছুদিন আগে সরকারি আশ্রয়ন প্রকল্পের ঘর তৈরি করতে প্রশাসন উদ্যোগে নেয়। তারা সম্পূর্ণ কাগজপত্র নিয়ে আদালতে যাবেন, কিন্তু লকডাউনের কারণে তাও পারছেন। এমতাবস্তায় তারা ন্যায়বিচারের স্বার্থে ৬ মাসের সময় প্রদান করে প্রকল্পের কাজ বন্ধ রাখার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ প্রশাসনের সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেছেন।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ