editor
প্রকাশিত: 3:17 PM, May 11, 2021
ডেস্ক রেপোর্ট
হবিগঞ্জের বাহুবল উপজেলায় আবদুল হাশিম মার্কেট ও মুল্লুক চান বিবি কমপ্লেক্সে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার রাত সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় প্রায় কোটি টাকার ক্ষতি হয়েছে বলে আবুল হাশিম মার্কেটের মালিক সোহেল আহমদ কুটি দাবি করেছেন।
জানা যায়, উপজেলার জাঙ্গালিয়া হাসপাতাল এলাকার মুল্লুক চান বিবি কমপ্লেক্স থেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে।
মুল্লুক চান বিবি কমপ্লেক্সে একাধিক দোকানপাট রয়েছে। এরই মধ্যে দুটি ফার্নিচার দোকান, একটি থ্যারাপি সেন্টার, দুটি মুদির দোকান এবং পেছনে রয়েছে কয়েকটি বাসা। এর সবকটি পুড়ে ছাই হয়ে গেছে।
এদিকে আবুল হাশিম মার্কেটের একটি দোকান আগুনে পুড়ে ছাই হয়ে যায়। তবে এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
শায়েস্তাগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ আরিফ আহমেদ মোবাইল ফোনে জানান, খবর পেয়ে হবিগঞ্জ ও শায়েস্তাগঞ্জের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এতে ক্ষতির পরিমাণ কোটি টাকার মতো হবে বলেও জানান তিনি।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ