editor

প্রকাশিত: 1:41 AM, May 12, 2021

আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ

আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ

নিজস্ব প্রতিবেদক
একমাস সিয়াম সাধনার পর খুশির ঈদ সমাগত। আজ শাওয়াল মাসের চাঁদ দেখা গেলে কাল বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। এবার ভিন্ন এক প্রেক্ষাপটে উদ্‌যাপিত হচ্ছে পবিত্র ঈদুল ফিতর। করোনাভাইরাসের সংক্রমণের কারণে অবরুদ্ধ পুরো বিশ্ব। নিরাপত্তার কারণে ঘরবন্দি মানুষ। ঘরে থাকাই এই মুহূর্তে সবচেয়ে
নিরাপদ। ভাইরাসে সংক্রমণ রোধে গুরুত্বপূর্ণ সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা। সরকারি নির্দেশনা অনুযায়ী এবার ঈদগাহে ঈদের জমায়েত হবে না।
অনেকটা পারিবারিক আবহেই কাটাতে হবে এবারের ঈদ। পরস্পর থেকে দূরে থাকলেও ভার্চ্যুয়াল জগতে হয়তো ঈদের শুভেচ্ছা আদান-প্রদান ও আনন্দ বিনিময়ের সুযোগ থাকছে অবারিত। যদিও ঝুঁকি উপেক্ষা করেই মানুষ প্রিয়জনের সঙ্গে ঈদ করতে গ্রামে গেছেন। ঈদ উদ্‌যাপনের নানা প্রস্তুতি চলছে। ভাইরাস সংক্রমণ রোধে ঈদগাহে জামাতে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। বন্ধ রাখা হয়েছে দূর পাল্লার গণপরিবহন।
ঈদ উৎসবের অন্যতম অনুষঙ্গ নতুন জামা কাপড়, জুতাসহ ঈদ কেনাকাটা। এবার করোনার কারণে মার্কেট ও বিপনি বিতান বন্ধ থাকায় শুরুতে কেনাকাটা ছিল শূন্য। শেষ মুহূর্তে বিপণি বিতান খুলে দেয়ায় অনেকে কেনাকাটা করেছেন। অনেক ঝুঁকি নিয়ে কেনাকাটায় যাননি। এবারের ঈদ ভিন্ন এক সুযোগ নিয়ে এসেছে সবার সামনে। ঈদের আনন্দ ভাগাভাগির অন্যতম মাধ্যম হতে পারে করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন অসহায় মানুষের পাশে নিজেদের সাধ্যমতো সহায়তার হাত বাড়িয়ে দেয়া। নিজের ঈদের খরচের একটি অংশ দিয়ে আপনি অসহায় মানুষের দু’বেলা খাবার সুযোগ করে দিতে পারেন।
আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটি ইসলামিক ফাউন্ডেশন, বায়তুল মোকাররম সভাকক্ষে বৈঠকে বসবে। ওই সভা থেকে বাংলাদেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা সাপেক্ষে ঈদের ঘোষণা দেয়া হবে।
এদিকে রাজধানী সহ সারা দেশে মসজিদে ঈদ জামাতের আয়োজন করা হয়েছে। করোনার কারণে এবার ঈদে বাড়তি ছুটি নেই অনেক অফিসে। তিনদিনের সরকারি ছুটি শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার থেকে। ঈদের দিন সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানসমূহের ভবনে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। প্রতিবছর ঈদ উপলক্ষে গুরুত্বপূর্ণ সরকারি ভবনসমূহে আলোকসজ্জা করা হলেও এবার তা করা হচ্ছে না করোনার কারণে। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন ঈদ উপলক্ষে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করবে। বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেলগুলো ঈদের আগের দিন থেকে টানা ৭ দিন বিশেষ অনুষ্ঠানমালা সমপ্রচারের ঘোষণা দিয়েছে। ঈদের দিন দেশের বিভিন্ন হাসপাতাল, কারাগার, সরকারি শিশুসদন, ছোটমণি নিবাস, সামাজিক প্রতিবন্ধী কেন্দ্র, আশ্রয়কেন্দ্র, ভবঘুরে কল্যাণ কেন্দ্র ও দুস্থ কল্যাণ কেন্দ্রসমূহে উন্নতমানের খাবার পরিবেশন করা হবে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ