editor
প্রকাশিত: 2:31 AM, May 12, 2021
ডেস্ক রিপোর্ট
মৌলভীবাজারের বড়লেখা পৌরশহরে আব্দুল করিম নামে এক ভিক্ষুক প্রতারণার শিকার হয়েছেন। জনৈক ব্যক্তি তার কষ্টার্জিত ভিক্ষার টাকা প্রতারণা করে নিয়ে গেছে। সোমবার বিকালে অমানবিক এ ঘটনাটি ঘটেছে পৌরশহরের ডাকবাংলো মসজিদ প্রাঙ্গণে।
জানা গেছে, আব্দুল করিম দীর্ঘদিন ধরে ভিক্ষা করে জীবিকা নির্বাহ করছেন। সোমবার বিকালে পৌরশহরে এক ব্যক্তি ভাংতি টাকা নিয়ে পাশের দোকান থেকে বড় নোটের টাকা এনে দিচ্ছেন বলে তার কাছে থাকা খুচরো টাকাগুলো গুনে নিয়ে যায়। এরপর সে আর ফিরে আসেনি। ভিক্ষুক আব্দুল করিমের বঝুতে বাকি থাকেনি তার কয়েক দিনের ভিক্ষার ২ হাজার ৬০০ টাকা সে প্রতারণা করে নিয়ে গেছে।
আব্দুল করিম জানান, ডাক-বাংলোর সামনে ভিক্ষা করছিলাম। একজন ব্যক্তি আমার কাছে ভাংতি টাকা আছে দেখে টাকাগুলো নিতে চায়। আমি তাকে গুনে ভাংতি ২ হাজার ৬০০ টাকা দিলে তিনি পাশের কাপড়ের দোকান থেকে টাকা এনে দিচ্ছেন বলে চলে যান। এরপর অনেকক্ষণ অপেক্ষা করেও তিনি আসেননি। আমার সারাদিনের কষ্টের ভিক্ষার টাকা প্রতারণা নিয়ে গেছে বলেই তিনি কান্নায় ভেঙে পড়েন।
থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সর্দার জানান, একজন ভিক্ষুকের টাকা প্রতারণা করে নিয়ে যাওয়া অত্যন্ত অমানবিক। ভিক্ষুক অভিযোগ করলে প্রতারককে ধরতে অভিযান চালানো হবে।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ