editor

প্রকাশিত: 11:28 PM, May 13, 2021

সিলেটে কোথায় কখন ঈদের জামাত

সিলেটে কোথায় কখন ঈদের জামাত

নিজস্ব প্রতিবেদক
আর মাত্র কয়েক ঘন্টা পর মুসলমানদের সব চেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। করোনা মহামারির কারণে সারা দেশের মতো সিলেটেও উন্মুক্ত স্থানে ঈদ জামাত আয়োজনে নিষেধাজ্ঞা রয়েছে। এর ফলে প্রতিবারের মতো এবার সিলেটের ঐতিহ্যবাহী শাহি ঈদগাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে না। তবে নিরাপদে সামাজিক দূরত্ব বজায় রেখে পাড়া-মহল্লার মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

শুক্রবার (১৪ মে) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে। স্বাস্থ্যবিধি মেনে ঈদুল ফিতরের নামাজ আদায়ের পর থাকবে না কোলাকুলি! ফলে এবারো স্বাস্থ্যবিধি মেনে ভিন্ন আমেজে সিলেটে উদযাপন হবে ঈদ।

এদিকে, সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সাড়ে সকাল ৮টায়। একই সময়ে হজরত শাহপরান (রহ.) মাজার মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে। গাজী বুরহান উদ্দিন (রহ.) মাজার মসজিদে ঈদের জামাত হবে সকাল সাড়ে আটটায়। বন্দর বাজারের কুদরত উল্লাহ জামে মসজিদে অনুষ্ঠিত হবে তিনটি ঈদ জামাত। এর মধ্যে সকাল সাড়ে ৭টায়, সাড়ে ৮টায়, সাড়ে ৯টায় জামাত অনুষ্ঠিত হবে। একই এলাকার কালেক্টরেট জামে মসজিদে ঈদের জামাত সকাল ৭টা, ৮টা, ৯টা ১০টায় মোট ৪টি ঈদ জামাত অনুষ্ঠিত হবে। সিলেট কোর্ট মসজিদে সকাল সাড়ে আটটায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। লালদিঘিরপাড় জামে মসজিদে সকাল সাড়ে আটটায়, সোবহানীঘাট জামে মসজিদে সাড়ে সাতটায়, মিরবক্রটুলা জামে মসজিদে ৮টায়, ভার্থখলা জামে মসজিদে সাড়ে আটটায়, খোজারখলা মারকাজ মসজিদে ৯টায়, কদমতলী জামে মসজিদে প্রথম জামাত ৮টায় ও ২য় জামাত পোনে ৯টায়, বরইকান্দি জামে মসজিদে সকাল আটটায়, ঝালোপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে সকাল সাড়ে আটটায়, ​লাউয়াই জামে মসজিদে প্রথম জামাত সকাল সাড়ে আটটায় ও ২য় জামাত সোয়া নয়টায় অনুষ্ঠিত হবে।

এছাড়াও নগরীর দক্ষিণ সুরমার সিলাম কেন্দ্রীয় জামে মসজিদে ঈদের দুইটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত হবে সকাল সাড়ে সাতটা ও ২য় জামাত সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে। পুরান তেতলি জামে মসজিদে সকাল নয়টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ