editor
প্রকাশিত: 11:39 AM, May 14, 2021
নিজস্ব প্রতিবেদক
আজ পয়লা শাওয়াল, পবিত্র ঈদুল ফিতর। সিলেটসহ সারা দেশে মুসলমানরা ধর্মীয় দুই বড় উৎসবের একটি (ঈদুল ফিতর) আজ। ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজের মধ্য দিয়ে ধর্মীয়ভাবে শুরু হয়েছে পবিত্র এই দিবসটি উপযাপন।
তবে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতিতে সরকারের নির্দেশনা অনুযায়ী এবার উন্মুক্ত স্থানে বা ঈদগাহে ঈদুল ফিতরের নামাজ অনুষ্ঠিত হয়নি। এরই ধারাবাহিকতায় আজ সিলেটেও শাহী ঈদগাহসহ নগর ও শহরতলির কোনো ঈদগাহেই অনুষ্ঠিত হয়নি ঈদের নামাজের জামাত, অনুষ্ঠিত হয়েছে প্রতি মসজিদে।
ঈদের জামাত শেষে মুনাজাতে করোনাভাইরাসের সংক্রমণ থেকে মুক্তির জন্য কান্নায় ভেঙে পড়েন মুসল্লিরা। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ কামনা এবং সবধরনের বালা-মুসিবত থেকে দেশের সুরক্ষায় প্রার্থনা করা হয় মহান আল্লাহর কাছে।
জানা গেছে, স্বাস্থ্যবিধি মেনে সিলেট শাহজালাল দরগাহ মাজার মসজিদ ও বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদে ১টি করে, হাজী কুদরত উল্লাহ জামে মসজিদে ৩টি এবং বন্দরবাজারস্থ কালেক্টরেট মসজিদে ৪টি জামাআত অনুষ্ঠিত হয়েছে।
আজ সিলেটের শাহজালাল দরগাহ মাজার মসজিদে ঈদের নামাজের জামাআত অনুষ্ঠিত হয় সকাল সাড়ে ৮টায়। এটিই এবছর সিলেটের সবচেয়ে বড় ঈদ জামাত।
অন্যদিকে, সিলেটের বন্দরবাজারস্থ হাজী কুতরত উল্লাহ জামে মসজিদে ঈদের নামাজের জামাআত ৩টি অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে ৭টা, সাড়ে ৮টায় আর সাড়ে ৯টায় আরেকটি।
অপরদিকে, বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদে সাড়ে ৮টায় একটাই ঈদের জামাআত একটাই অনুষ্ঠিত হয়।
এদিকে, বন্দরবাজার এলাকার সিলেট কালেক্টরেট মসজিদে ৪টি জামাত অনুষ্ঠিত হয়। সকাল ৭টা, ৮টা, ৯টা ও ১০টায় এই জামাতগুলো অনুষ্ঠিত হয়েছে।
এছাড়া সিলেট নগরীর বিভিন্ন এলাকার মসজিদগুলোতে ঈদের নামাজ আদায় করেন মুসল্লিরা।
নামাজ শেষে সিলেটের প্রতি মসজিদেই করোনামুক্তির জন্য স্রষ্টার কাছে কান্নায় ভেঙে পড়েন মুসল্লিরা। এসময় মুসল্লিদের আহাজারিতে ভারি হয়ে উঠে চারপাশ। পাশাপাশি দেশ ও জাতির সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে মুনাজাত করা হয়।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ