editor
প্রকাশিত: 7:02 PM, May 15, 2021
ফেঞ্চুগঞ্জ প্রতিনিধি
ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়া ইউনিয়নের বাদেদেউলী গ্রামে প্রতিপক্ষের হামলায় সেলিম মিয়া(২৩) নামে এক যুবক নিহতের ঘটনায় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। আটককৃত ব্যক্তি ঘিলাছড়া ইউনিয়নের পূর্ববাদেদেউলী (বড়টিলা) গ্রামের আব্দুল খালিকের পুত্র সামু মিয়া(৪০)।
শুক্রবার রাতে পুলিশ অভিযান চালিয়ে ঘিলাছড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
জানা যায়, সেলিম মিয়া মারা যাওয়ার পর ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. শাফায়েত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে ঘটনাটি তদন্ত করে। এ সময় পুলিশ সদস্যরা এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীদের জিজ্ঞাসা করেন। এরপর থেকে আসামিদের ধরতে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে অভিযুক্ত একজনকে গ্রেফতার করে।
এদিকে নিহত সেলিমের মরদেহ শুক্রবার বিকেলে নিজ বাড়িতে নিয়ে আসা হয়৷ বাদ আসর জানাযার নামাজ শেষে পঞ্চায়েত কবরস্থানে তার লাশ দাফন করা হয়।
ফেঞ্চুগঞ্জ থানার ওসি মো. শাফায়েত হোসেন বলেন, এ ঘটনায় নিহতের পিতা চুনু মিয়া বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন। মামলার অন্যান্য অভিযুক্তদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।
উল্লেখ্য, গত বুধবার রাস্তায় মাটি ভরাটের কাজ নিয়ে ওই গ্রামের চান্দরবান এলাকায় স্থানীয় কালা মিয়া ও ইসলাম আলী নামে দুপক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটে। এ সময় ইসলাম আলী, মছা মিয়া তার দলবল নিয়ে প্রতিপক্ষ সেলিমকে এলোপাতাড়িভাবে মাথায় আঘাত করেন। এতে গুরুতর জখম হন সেলিম। গত বৃহস্পতিবার সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
উল্লেখ্য : ফেঞ্চুগঞ্জের ঘিলাছড়া ইউনিয়নের বাদেদেউলী গ্রামে প্রতিপক্ষের হামলায় সেলিম মিয়া(২৩) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ মে) রাত সাড়ে ৮টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার রাস্তায় মাটি ভরাটের কাজ নিয়ে ওই গ্রামের চান্দরবান এলাকায় স্থানীয় কালা মিয়া ও ইসলাম আলী নামে দুপক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটে। এ সময় ইসলাম আলী, মছা মিয়া তার দলবল নিয়ে প্রতিপক্ষ সেলিমকে এলোপাতাড়িভাবে মাথায় আঘাত করেন। এতে গুরুতর জখম অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন সেলিম। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফেঞ্চুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে দ্রুত সিলেট ওসামানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন।
নিহত ওই যুবক বাদেদেউলী গ্রামের চুনু মিয়ার পুত্র। নিহত সেলিমের চাচা লুলু মিয়া বলেন, গ্রামের রাস্তায় মাটি ভরাট কাজ হচ্ছে। বুধবার বিকেল সাড়ে ৫টায় আমি, আমার ভাতিজা সেলিম সহ আর স্থানীয় কয়েকজন মসজিদ থেকে বের হয়ে দেখতে পাই আমার মামাতো ভাইয়ের ছেলে কালা মিয়া ও স্থানীয় ইসলাম আলীর মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। এ সময় দু’পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। আমার ভাতিজা সেলিম তাদের ঝগড়া বন্ধ করার জন্য অনুরোধ করে। কিন্তু ইসলাম আলী তার দলবল নিয়ে কালা মিয়া সহ আমার ভাতিজা সেলিমের ওপর আক্রমণ করে। ইসলাম আলী, মছা মিয়া ও তাদের ছেলেরা আমার ভাতিজা সেলিমকে এলোপাতাড়ি ভাবে মাথায় আঘাত করে। আমার ভাতিজা সঙ্গে সঙ্গে আল্লাহ গো বলে মাটিতে লুটিয়ে পড়ে।
তিনি আরও বলেন, নিহত সেলিমের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রয়েছে। আমরা মামলার করার প্রস্তুতি নিচ্ছি।
নিহত সেলিমের পিতা চুনু মিয়া বলেন, ‘আমার ফুয়ারে কেন মারলো ইসলাম আলী ও তার ফুয়াইনতে, আমি এর বিচার চাই।’ কথা বলতে বলতে কণ্ঠ রুদ্ধ হয়ে আসছিল তাঁর।
এদিকে নিহত সেলিমের বাড়িতে চলছে শোকের মাতম। পুত্র হারানোর শোকে কান্নায় ভেঙে পড়েছেন নিহত সেলিমের মা, বাবা ও আত্মীয়-স্বজনরা।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ