editor
প্রকাশিত: 7:40 PM, May 15, 2021
গোয়াইনঘাট প্রতিনিধি
সিলেটের গোয়াইনঘাটে প্রতি পক্ষের হামলায় কামাল উদ্দিন নামের এক বৃদ্ধ খুন হয়েছেন। তিনি রুস্তমপুর ইউনিয়নের কুরিখলা গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে।
স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, ঈদুল ফিতরের দিন সন্ধ্যায় সালুটিকর- গোয়াইনঘাট সড়কের বঙ্গবীর পয়েন্টে পূর্ব শত্রুতার ঝের ধরে কুরিখলা গ্রামের মৃত আব্দুল হাসিম ছেলে কামাল উদ্দিন (৫০)) এবং একই গ্রামের আব্দুল্লাহ মিয়ার ছেলে মস্তফা মিয়া,দুলাল মিয়া,আবুল হাসানাত, হাবিবুল্লাহ মাস্টারের ছেলে কামরান আহমদ, ইমরান আহমদ, ফয়জুল করিমের ছেলে শামীম আহমদ সাকের পেকের খাল গ্রামের সুলেমানসহ ১৫/২০জন লোক অতর্কিত হামলা চালায়। এতে গুরুতর আহত হয়ে পড়েন কামাল।
খবর পেয়ে গোয়াইনঘাট থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কামাল উদ্দিনকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এম,এ,জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কামালকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ বলেন, ঈদুল ফিতরের দিন সন্ধ্যায় সালুটিকর – গোয়াইনঘাট সড়কের বঙ্গবীর পয়েন্টে পূর্ব শত্রুতার ঝের ধরে দু’টি পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে কামাল উদ্দিন নামের এক বৃদ্ধ গুরুতর আহত হয়ে পড়েন। গোয়াইনঘাট থানার একদল পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বর্তমানে কামাল উদ্দিনের লাশ মর্গে রয়েছে। উক্ত ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে গোয়াইনঘাট থানা পুলিশ।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ