editor
প্রকাশিত: 8:54 PM, May 16, 2021
আজিজুর রহমান
সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালোটিকর টু হাদরপার সড়কে রুস্তুমপুর ইউনিয়নের খলামাধব গ্রাম নামক স্থানে সাবেক চেয়ারম্যান মরহুম বশির আহমদ চৌধুরীর বাড়ির সামনে কার এবং সিএনজি সংঘর্ষে এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনা ঘটে। ৬ জন গুরুতর আহত হয়েছে এবং এর মধ্য ১ জন ঘটনাস্থলেই নিহত হয় ৩ জনের অবস্থা আশংক জনক। নিহতের নাম ইমাম উদ্দীম (২৫) দুইশিশুসহ সকলেই একই পরিবারের।
রবিবার ১৬ মে সকাল সাড়ে ১১ টায় দিকে গোয়াইনঘাট হাদারপার সড়কের রুস্তমপুর ইউনিয়নের খলামাধম নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন-মকরম আলী (৫৫) তাহার স্ত্রী হামিদা(৪৫) ছেলে নিজাম উদ্দিন (২৪) মেয়ে ফাতেমা(১৪) ফাতেহা (৮)। নিহত ও আহতরা সকলেই একই পরিবারের কোম্পানীগঞ্জ উপজেলার দক্ষিণ রনিখাই ইউনিয়নের হোড়ারপার গ্রামের বাসিন্দা বলে জানা যায়। তারা তাদের আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার সময় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাকবলিত স্থান পরিদর্শন করেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহি অফিসার তাহমিলুর রহমান।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আহাদ বলেন, দুর্ঘটনাকবলিত দুটি গাড়ি থানায় আটক করা হয়েছে এবং আহতদের চিকিৎসার জন্য সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ