editor

প্রকাশিত: 5:42 PM, May 17, 2021

নিষেধাজ্ঞা উপেক্ষা: সিলেটের পর্যটন কেন্দ্রে দর্শনার্থীর ভিড়

নিষেধাজ্ঞা উপেক্ষা: সিলেটের পর্যটন কেন্দ্রে দর্শনার্থীর ভিড়

ডেস্ক রিপোর্ট
করোনা সংক্রমণ ঠেকাতে সিলেটসহ সারা দেশে সব পর্যটন কেন্দ্র ও বিনোদনপার্ক বন্ধ ঘোষণা করা হয়েছে। কিন্তু ঈদুল ফিতরের ছুটিতে এই নিষেধাজ্ঞা অমান্য করে সিলেটের পর্যটন কেন্দ্রগুলোতে ভিড় করছেন দর্শনার্থীরা। রাস্তা থেকে গাড়ি ফিরিয়ে দিয়েও পর্যটকদের ভিড় কমাতে পারছে না প্রশাসন। স্বাস্থ্যবিধি না মেনে এমন ঘোরাঘুরিতে সিলেটে করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা করছে সচেতন মহল। ঈদের দিন বিকাল থেকে সিলেটের লাক্কাতুড়া ও মালনীছড়াসহ শহরতলির সবকটি চা বাগানে ঢল নামে পর্যটকদের। সপরিবারে বেড়াতে যান অনেকেই। সব বয়েসী মানুষের ভিড়ে মুখর হয়ে ওঠে চা বাগানগুলো।

বেড়াতে আসা লোকজনের বেশিরভাগেরই মুখে ছিল না মাস্ক। বালাই ছিল না সামাজিক দূরত্ব নিশ্চিতের। অনেকটা বেপরোয়াভাবেই তারা ঘুরে বেড়ান চা বাগানে। গতকাল পর্যন্ত চা বাগানগুলোর দৃশ্য ছিল একই রকম। এদিকে, ঈদের পরদিন থেকে পর্যটকদের ভিড় বাড়তে শুরু করে সিলেটের জাফলং, ভোলাগঞ্জ সাদাপাথর ও বিছানাকান্দিসহ অন্যান্য পর্যটন কেন্দ্রে। জেলার বাইরে গণপরিবহন বন্ধ থাকায় এবার সিলেটের বাইরে থেকে খুব বেশি পর্যটক আসেননি। যারা ঈদের দিন ও পরদিন চা বাগানগুলোতে ঘুরেছেন তারাই ঈদের দ্বিতীয় দিন অর্থাৎ ছুটেছেন শহরের বাইরের পর্যটন কেন্দ্রগুলোতে। ফলে প্রায় সব পর্যটন কেন্দ্রে গতকাল সকাল থেকে পর্যটকদের ভিড় জমে। এই অবস্থায় কিছুটা কঠোর হয় পুলিশ প্রশাসন। জাফলং যাওয়ার পথে পর্যটকবাহী গাড়ি আটকে ফিরিয়ে দেওয়া শুরু করে পুলিশ। এরপরও নানা অজুহাতে ও পুলিশের চোখ ফাঁকি দিয়ে অনেকেই পৌঁছান পর্যটন কেন্দ্রে।

জাফলংয়ে বেড়াতে আসা নগরীর লামাবাজারের সুজন আহমদ জানান, পরিবারের ৫ সদস্য নিয়ে তিনি মাইক্রোবাসে করে এসেছেন। ঈদের ছুটি কাটাতে একটু আনন্দের জন্য তিনি এখানে এসেছেন। করোনা সংক্রমণের মধ্যে সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে বেড়াতে আসা কতটা যৌক্তিক এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ঈদের বন্ধে ছেলেমেয়েদের আব্দার মেটাতে বেড়াতে এসেছেন। তবে চেষ্টা করছেন যতটুকু সম্ভব স্বাস্থ্যবিধি মেনে চলার।’

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান জানান, পর্যটকরা যাতে করোনা পরিস্থিতির মধ্যে সিলেটের পর্যটন কেন্দ্রে যেতে না পারেন সেজন্য পুলিশ কাজ করছে। পুলিশের পাশাপাশি পর্যটকদের এ ব্যাপারে সচেতন হওয়ার আহ্‌বান জানান তিনি।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ