editor

প্রকাশিত: 9:29 PM, May 17, 2021

সংবাদ সম্মেলন : মোগলাবাজারে ভবন নির্মাণে বাধা প্রদান ও চাঁদা দাবির অভিযোগ

সংবাদ সম্মেলন : মোগলাবাজারে ভবন নির্মাণে বাধা প্রদান ও চাঁদা দাবির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ সুরমার মোগলাবাজার এলাকার মোহাম্মদপুরে প্রবাসীর মালিকানাধীন জমিতে নির্মাণাধিন ভবনের নির্মাণ কাজে স্থানীয় একটি চক্রের বিরুদ্ধে বাধা ও বড় অঙ্কের টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে। মোহাম্মদপুরের যুক্তরাজ্য প্রবাসী মো. আলীর ছেলে ফখরুজ্জামানের ওই জমিতে ভবন নির্মানের দায়িত্বে রয়েছেন তারই মামাতো ভাই একই এলাকার মো. দুদু মিয়ার ছেলে মো. জাবেদ মিয়া। সোমবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নির্মাণ কাজে বাধা প্রদান ও চাদা দাবির অভিযোগ করেন মো. জাবেদ মিয়া।
তিনি জানান, প্রবাসী ফখরুজ্জামান ২০০৯ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত মোগলাবাজার থানা এলাকার তিরাশীগাঁও মৌজায় ১০৬৪, ১০৬৩, ১০৬২, ১০৬১ দাগের জায়গা, যার খতিয়ান নম্বর এস. এ : ৭৫ এবং জে. এল. নম্বর : ১৭৯ খরিদ করে মালিক হন। জায়গাটি ক্রয় করার পর থেকে তিনি ভোগদখল করে আসছেন। ফরুজ্জামান যুক্তরাজ্যে থাকার কারণে এই জায়গার দেখাশুনার দায়িত্ব জাবেদ মিয়াকে দেওয়া হয় বলেও জানান তিনি।
জাবেদ মিয়া বলেন, আমি দীর্ঘদিন থেকে ওই জমি দেখা-শোনার কাজ করে আসছি। সম্প্রতি ফখরুজ্জামানের ওই জমিতে ৩ তলা ভবনের নির্মাণ কাজ শুরু হয়। ভবনের পিলার ও নিচের পাইলিং এবং ব্যাজম্যান্টের কাজ প্রায় শেষ পর্যায়ে। এমন পরিস্থিতিতি একই থানার তিরাশীগাঁও গ্রামের দনজা আলী ওরফে নজব আলীর ছেলে রইছ আলী, রইছ আলীর ছেলে লিলু মিয়া, দুলাল মিয়া, বেলাল মিয়া, হেলাল মিয়া, তাদের প্রতিবেশী ইছাক আলীর ছেলে ফরিদ মিয়া, জিলু মিয়া, দনজা আলী ওরফে নজব আলীর ছেলে সিরাজ মিয়া, একই এলাকার মৃত দুদু মিয়ার ছেলে মুক্তার মিয়া, একই এলাকার আব্দুল আলীর ছেলে ইউপি সদস্য দিলওয়ারসহ অজ্ঞাত নামা ১০/১৫ জন ব্যক্তি নির্মাণাধীন ভবনের চলমান কাজে বাধা প্রদান করে বড় অঙ্কের চাঁদা দাবি করে।
এই চক্র প্রথমে গত ১৪ এপ্রিল এবং পরবর্তীতে সঙ্গবদ্ধভাবে ১৫ এপ্রিল বাধা প্রদান করে বলে জানান মো. জাবেদ মিয়া। তিনি বলেন, এছাড়াও তারা বিভিন্ন সময় একাধিকবার কাজে বাধা প্রদান করে যার সংরক্ষিত ভিডিও চিত্র আমাদের কাছে আছে। কাজে বাধা প্রদানকালে ওই চক্রের কাছে দেশীয় অস্ত্র ছিল।
মো. জাবেদ মিয়া বলেন গত ২০ মার্চ দাউদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এ বিষয়ে একটি সালিস বৈঠক অনুষ্ঠিত হয়। এরপর গত ৮ এপ্রিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্বাক্ষরিত ৩ পাতার সম্বলিত একটি রায় প্রবাসী ফখরুজ্জামানের পক্ষে প্রদান করেন। রায় পাওয়ার পর ওই ভূমিতে কাজ শুরু করা হয়। কাজ চলমান অবস্থায় রইছ আলীর নির্দেশে তার ছেলেরা সন্ত্রাসীদের নিয়ে ফখরুজ্জামানের ভূমিতে অনাধিকার প্রবেশ করে। তারা দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে ওই জায়গায় প্রবেশ করে কাজে বাধা প্রদান করে অস্রাব্য ভাষায় গালিগালাজ করে। তারা হুমকি দেয়, ‘কোনো শ্রমিক যদি এখানে কাজ করে তবে তাঁদেরকে হত্যা করা হবে। দেশীয় অস্ত্রসহ এমন হুমকি শুনে চলমান কাজ ফেলে ৩০ জন শ্রমিক চলে যায়। এতে অনেক মালামাল ক্ষতিগ্রস্থ হয়। এছাড়াও তারা জমিতে থাকা মালামাল নিয়ে যাবে এবং জাবেদ মিয়াকে প্রাণে মেরে ফেলার হুমকি দিলে তিনি ৯৯৯-এ ফোন করলে পুলিশ এসে তাকে নিরাপত্তা দেয় বলেও উল্ল্যেখ করেন সংবাদ সম্মেলনে। তিনি বলেন, তাদের অব্যাহত প্রাণনাশের হুমকির কারণে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। যার কারণে মোগলাবাজার থানায় একটি সাধারণ ডায়রিও দায়ের করেছি। এ ব্যাপারে জাবেদ মিয়া পুলিশ, র‌্যাবসহ সরকারের সংশ্লিষ্ট মহলের সহযোগিতা কামনা করেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ