editor
প্রকাশিত: 6:18 PM, May 18, 2021
নিজস্ব প্রতিবেদক
ঢাকায় স্বাস্থ্য মন্ত্রণালয়ে ঘুষ, দুর্নীতি ও অনিয়ম নিয়ে সংবাদ করায় দৈনিক প্রথম আলোর সাংবাদিককে ৫ ঘন্টা আটকে রেখে হেনস্তার প্রতিবাদ জানিয়েছে সিলেটের সাংবাদিকরা।
মঙ্গলবার দুপুরে সিলেট কেন্দ্রিয় শহীদ মিনারে তাৎক্ষণিক অবস্থান কর্মসূচি পালনের মাধ্যমে তারা এই আতংক জাগানিয়া ঘটনার প্রতিবাদ জানান।
ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েসন (ইমজা) সিলেটের আয়োজনে ও ইমজার সাধারণ সম্পাদক আনিস রহমানের পরিচালনায় ও সিনিয়র সহ সভাপতি মঈন উদ্দিন মনজুর সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সিনিয়র সাংবাদিক ইকরামুল কবির, আব্দুর রশীদ রেনু, সিলেট ফটো জার্নালিস্ট এসোসিয়েসনের সভাপতি শেখ আশরাফুল আলম নাসির, সিলেট টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েসনের সভাপতি দ্বিগেণ সিংহ, সাধারণ সম্পাদক ইকবাল মুন্সি, জেলা প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক সৈয়দ রাসেল, স্পোর্টস জার্নালিস্ট এসোসিয়েসনের সাধারণ সম্পাদক সাদূকুর রহমান সাকি, ইমজার সাবেক সভাপতি কামকামুর রাজ্জাক রুনু, মঈনুল হক বুলবুল, মাহবুবুর রহমান রিপন, সাবেক সাধারণ সম্পাদক সজল ছত্রী, বাংলা টিভির এস আলম আলমগীর, ডিবিসির প্রত্যুষ তালুকদার, চ্যানেল টুয়েন্টিফোরের গোলজার আহমদ, এসএটিভির শ্যামানন্দ শ্যামল, আবু বকর আলামিন, নিউজ টুয়েন্টিফোর এর ক্যামেরাপার্সন শফি আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের গোপাল বর্ধন, মাধব কর্মকার, যমুনা টিভির নিরানন্দ পাল, মাঈদুল রাসেল, সোহাগ যাদু, এটিএন নিউজের অনিল পাল, চ্যানেল টুয়েন্টিফোরের দীপক বৈদ্য, ডিবিরি হাসান শিকদার সেলিম, প্রথম আলোর আনিস মাহমুদ, মানাউবী শুভ প্রমুখ।
বক্তারা বলেন, একজন জেষ্ঠ্য সাংবাদিককে ৬ ঘন্টা সচিবালয়ের মতো জায়গায় আটকে রেখে তার ওপর চুরির মামলা দায়েরের ঘটনায় প্রমাণ হয় দুর্নীতিবাজ আমলারা আর সরকারের নিয়ন্ত্রণে নেই। তারা দেশ, জাতি ও সরকারের সাথে প্রতারণা করছে। কিন্তু ঘটনার দীর্ঘ সময় অতিক্রান্ত হলেও সরকারের তরফ থেকে কোনো উদ্যোগ না দেখে হতাশ সাংবাদিক সমাজ। স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠছে সরকারের একটি অংশও এই দুর্নীতির সাথে জড়িত কি না। তারা গণমাধ্যমকে নিজেদের প্রতিপক্ষ হিসেবে প্রমাণ করতে চায়। মূলত তারা সরকারকেই বিভ্রান্ত ও অধপতনের দিকে নিয়ে যাচ্ছে।
বক্তারা সরকারের কাছে অবিলম্বে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সকল দপ্তরের ভয়াবহ দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থাগ্রহণ এবং রোজিনা ইসলামসহ সকল সংবাদকর্মীর নিরাপত্তা দাবি করেন।
তারা বলেন, মনে রাখতে হবে গণমাধ্যমের টুঁটি চেপে ধরা মানেই হচ্ছে রাষ্ট্র তার সঠিক পথে চলছে না। আমলাদের টাকার কুমির আর ক্যাডার বানিয়ে দেশ চালানো যায় না।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ