editor
প্রকাশিত: 8:21 PM, May 19, 2021
ডেস্ক রিপোর্ট
বেপরোয়া গতিতে গাড়িচালনার কারণে সিলেট-ঢাকা মহাসড়ক দিন দিন আরও ভয়ঙ্কর মৃত্যুফাঁদ রূপে আবির্ভুত হচ্ছে। আজও মহাসড়কটির ওসমানীনগর এলাকায় বেপরোয়া গাড়ি কেড়ে নিয়েছে একজনের প্রাণ।
জানা গেছে, বুধবার (১৯ মে) দুপুর ১২টার দিকে সিলেটের ওসমানীনগরে প্রাইভেটকারের ধাক্কায় গুরুতর আহত হন গোয়ালাবাজার র এলাকার ব্রাহ্মণগ্রামের হযরত শাহজালাল ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মো. আমিরুল ইসলাম (৫৫)। তাঁকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর বেলা ২টার দিকে তিনি মৃত্যুরবরণ করেন। অধ্যক্ষ মাওলানা মো. আমিরুল ইসলাম ওসমানীনগরের জায়ফরপুর গ্রামের বাসিন্দা।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন শাহজালাল ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা আবুল কালাম।
তিনি জানান, দুপুর ১২টার দিকে অধ্যক্ষ মাওলানা মো. আমিরুল ইসলাম মাদরাসার সামনে রাস্তা পার হতে গিয়ে ঢাকাগামী একটি দ্রুতগতির প্রাইভেটকারের নিচে চাপা পড়েন। এতে তিনি গুরুতর আহত হলে তাঁকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়ার পর বেলা ২টার দিকে তিনি মারা যান।
এদিকে, অধ্যক্ষ মাওলানা মো. আমিরুল ইসলাম ছিলেন এলাকার সর্বজন শ্রদ্ধেয় আলেম। তার এই মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ