editor

প্রকাশিত: 8:57 PM, May 19, 2021

সিলেট-৩ আসনের উপ-নির্বাচন জুলাইয়ে

সিলেট-৩ আসনের উপ-নির্বাচন জুলাইয়ে

নিজস্ব প্রতিবেদক
সম্প্রতি শূন্য হওয়া জাতীয় সংসদের চারটি আসনে আগামী জুলাই মাসে ভোটগ্রহণ করবে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের দিন নির্ধারণ করা হবে আগামী ২৪ মে’র ৮০তম কমিশন বৈঠকে।

বুধবার (১৯ মে) ৭৯তম কমিশন বৈঠক শেষে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে এ তথ্য জানান ইসি সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

তিনি বলেন, যেহেতু করোনা পরিস্থিতি অবরতির কারণে লকডাউন চলছে তাই আজকের বৈঠকে নির্বাচন নিয়ে সিদ্ধান্ত হয়নি। তবে জুলাইয়ের নির্বাচন করার সাংবিধানিক বাধ্যবাধকতা থাকায় আগামী ২৪ মে’র কমিশর বৈঠকে ভোটের দিন নির্ধারণ করা হবে। এক্ষেত্রে জুলাই মাসে লক্ষ্মীপুর-২, সিলেট-৩, ঢাকা-১৪ ও কুমিল্লা-৫ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সিলেট-৩: বাংলাদেশ আওয়ামী লীগ নেতা মাহমুদ উস সামাদ মৃত্যুবরণ করায় সিলেট-৩ আসনটি ১১ মার্চ শূন্য হয়। করোনার কারণে এখানে সিইসি নব্বই দিন ভোটের সময় পিছিয়ে দিয়েছেন। তাই ৮ জুনের পরিবর্তে এ আসনে উপ-নির্বাচনের সময় আছে ৬ সেপ্টেম্বর পর্যন্ত।

গত ১১ মার্চ মাহমুদ সামাদ চৌধুরী করোনায় আক্রান্ত হয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি নবম ও দশম সংসদেও এ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন।

ঢাকা-১৪ আসন: বাংলাদেশ আওয়ামী লীগের প্রয়াত নেতা আসলামুল হকের ঢাকা-১৪ আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

সংসদ সচিবালয়ের ‘দায়িত্বপ্রাপ্ত সচিব’ মো. নূরুজ্জামান প্রকাশিত গেজেটে উল্লেখ করা হয়েছে- বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য মো. আসলামুল হক গত ৪ এপ্রিল মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের ১৮৭ ঢাকা-১৪ আসনটি ওই তারিখে শূন্য হয়েছে। সংবিধান অনুযায়ী, এ আসনে জুলাইয়ের ২ তারিখের মধ্যে উপ-নির্বাচন হবে।

ঢাকা-১৪ আসনের প্রয়াত সংসদ সদস্য আসলামুল হক গত ৪ এপ্রিল রাজধানীর একটি অভিজাত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তিনি ২০০৮ সালের নবম সংসদ এবং ২০১৪ সালের দশম সংসদেও নির্বাচিত হয়েছিলেন। মৃত্যুকালীন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্বেও ছিলেন আসলামুল হক।

লক্ষ্মীপুর-২ আসন: কুয়েতের একটি আদালতে ফৌজাদরি অপরাধে দণ্ডিত হওয়ার কারণে একাদশ সংসদের নির্বাচিত স্বতন্ত্র সদস্য মোহাম্মদ শহিদ ইসলাম পাপুলের লক্ষ্মীপুর-২ আসটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়। গত ২৮ জানুয়ারি সাজা হওয়ায় সেদিন থেকেই তার আসনটি শূন্য হয়। তার পরিপ্রেক্ষিতে এ আসনের ভোটের সময় দিয়েছিল ইসি। ১১ এপ্রিলের সেই ভোট করোনার কারণে স্থগিত রয়েছে।

‘দ্বৈব দুর্বিপাক’ কারণ দেখিয়ে সংবিধান নির্ধারিত ২৭ এপ্রিলের পরবর্তী নব্বই দিনে নির্বাচন করার জন্য সিদ্ধান্ত দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার। এজন্য এ আসনে ভোট করা যাবে ২৬ জুলাইয়ের মধ্যে।

কুমিল্লা-৫ আসন: বাংলাদেশ আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য আবদুল মতিন খসরু মৃত্যুবরণ করায় তার কুমিল্লা-৫ আসনটি শূন্য ঘোষণা করে সংসদ সচিবালয়।

জাতীয় সংসদ সচিবালয়ের সচিব ড. জাফর আহমেদ খান স্বাক্ষরিত গেজেট বিজ্ঞপ্তিতে বলা হয়েছে-বাংলাদেশ জাতীয় সংসদ সদস্য আবদুল মতিন খসরু গত ১৪ এপ্রিল অপরাহ্নে মৃত্যুবরণ করায় একাদশ জাতীয় সংসদের কুমিল্লা-৫ আসনটি ওই তারিখে শূন্য হয়েছে।

সংবিধান অনুযায়ী, কোনো আসন শূন্য হলে তার পরবর্তী নব্বই দিনের মধ্যে নির্বাচন করার বিধান রয়েছে। এক্ষেত্রে ১২ জুলাইয়ের মধ্যে ভোট করতে হবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ