editor
প্রকাশিত: 5:14 PM, May 20, 2021

করোনা : সিলেটে ১২ জনের সুস্থ দিনে মৃত্যু ১
নিজস্ব প্রতিবেদক
সিলেট বিভাগে গতকাল বুধবার সকাল ৮টা থেকে আজ বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় করোনায় তিনজন মারা গেছেন। এ নিয়ে চলতি মাসে ১ মে থেকে বৃহস্পতিবার পর্যন্ত ২০ দিনে করোনা সংক্রমিত হয়ে ৩৪ জন মারা গেলেন। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা শনাক্ত হয়েছে ৭২ জনের। আজ বৃহস্পতিবার দুপুরে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের করোনায় সংক্রান্ত দৈনিক প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিভাগে এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ২১ হাজার ৭৪৮ জনের। বিভাগে করোনায় সংক্রমিত হয়ে মারা গেছেন ৩৮৪ জন। এর মধ্যে সিলেট জেলায় সর্বোচ্চ ৩০৮ জন মারা গেছেন।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, বিভাগে গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৭২ জনের মধ্যে ৫২ জন সিলেট , ৭ জন সুনামগঞ্জের, ৪ জন হবিগঞ্জ এবং ৯ জন মৌলভীবাজার জেলার বাসিন্দা। বিভাগের মধ্যে সিলেট জেলায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছেন ১৪ হাজার ১২২ জন, সুনামগঞ্জ জেলায় ২ হাজার ৭৭৪, হবিগঞ্জ জেলায় ২ হাজার ৪৫০ ও মৌলভীজার জেলায় ২ হাজার ৪০২ জন।
সিলেট বিভাগের চার জেলার মধ্যে সিলেট জেলায় ৩০৮ জন, সুনামগঞ্জ জেলায় ২৯, হবিগঞ্জ জেলায় ১৮ ও মৌলভীবাজার জেলায় মারা গেছেন ২৯ জন।
একই দিনে বিভাগে করোনামুক্ত হয়েছেন ৪২ জন। তাঁদের মধ্যে সিলেট জেলার ২৯ জন, হবিগঞ্জ জেলার ৮ এবং মৌলভীবাজার জেলার ৫ জন বাসিন্দা রয়েছেন। আজ সকাল ৮টা পর্যন্ত বিভাগে সুস্থ হয়েছেন ২০ হাজার ৫৪০ জন। এর মধ্যে সিলেট জেলায় ১৩ হাজার ৬১২ জন, সুনামগঞ্জ জেলায় ২ হাজার ৬৯৪, হবিগঞ্জ জেলায় ১ হাজার ৯৬৩ এবং মৌলভীবাজার জেলায় ২ হাজার ২৭১ জন। বিভাগের চার জেলার মধ্যে সিলেট জেলায় ৩০৮ জন, সুনামগঞ্জ জেলায় ২৯, হবিগঞ্জ জেলায় ১৮ ও মৌলভীবাজার জেলায় মারা গেছেন ২৯ জন।
গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়া তিন জনের মধ্যে দুজন সিলেট জেলা এবং একজন সুনামগঞ্জ জেলার বাসিন্দা।
আজ সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালের আইসোলেশন সেন্টারে করোনায় আক্রান্ত ১৭৩ জন চিকিৎসাধীন। এর মধ্যে সিলেট জেলায় ১৬৫ জন, সুনামগঞ্জ জেলায় ৩ ও হবিগঞ্জ জেলায় ৫ জন চিকিৎসাধীন।
আজ সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালের আইসোলেশন সেন্টারে করোনায় আক্রান্ত ১৭৩ জন চিকিৎসাধীন। এর মধ্যে সিলেট জেলায় ১৬৫ জন, সুনামগঞ্জ জেলায় ৩ ও হবিগঞ্জ জেলায় ৫ জন চিকিৎসাধীন।
সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম বলেন, সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় ৩ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় ৭২ জনের করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে। তিনি সবাইকে স্বাস্থ্যবিধি অনুসরণ এবং সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ