editor
প্রকাশিত: 2:25 PM, May 21, 2021
নিজস্ব প্রতিবেদক
২০১৫ সালের ৮ জুলাই। সিলেট এবং দেশ পেরিয়ে বিশ্বব্যাপী একটি আলোচিত ঘটনা শিশু রাজন হত্যা। চুরির অপবাদ দিয়ে শিশু রাজনকে পিটিয়ে হত্যার পর নির্যাতনের ভিডিও নির্যাতনকারীরাই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। যে ভিডিও দাগ কাটে দেশবাসীর মনে। প্রতিবাদের ঝড় ওঠে। সেইসাথে সামনে আসেন নিহত শিশু সামিউল রাজনের বাবা শেখ মো. আজিজুর রহমান।
রাজন হত্যার পর অভিভাবক হিসেবে সে সময় সকলের সহানুভূতি পাওয়া এই আজিজুর রহমানই এখন প্রায় ৬ বছর পর ফের আলোচনায়। কারণ, রাজনের পিতা আজিজুর রহমান এখন অন্য রূপে। মানুষের সহানুভূতি আর আর্থিক সহযোগিতায় ফুলে-ফেঁপে ওঠেছেন আজিজুর রহমান। শুধু তাই নয়, ছেলে হত্যার মামলা ঘেঁটে এবং বিভিন্ন ধরণের মানুষের সাথে পরিচয় হওয়ায় তিনি হয়ে ওঠেছেন ভয়ঙ্কর এক প্রতারক। যার হাতে এখন নিগৃহীত হচ্ছে অসংখ্য মানুষ।
সর্বশেষ ‘বিষ খেয়ে আত্মহত্যা করা নারীর লাশ ময়না তদন্ত ছাড়া হাসপাতাল থেকে ছাড়িয়ে দেওয়ার নামে ২৫ হাজার টাকা গ্রহণ করে’ প্রতারণার মাধ্যমে আবারও আলোচনায় এসেছেন তিনি।
তার বিরুদ্ধে প্রতারণার এমন অভিযোগ আরও আছে। ‘মনা দূষ দিবায় আর কারে, নগর নাগর শ্যাম’ কিংবা ‘বিষের বাঁশি আর বাজাইয়ো না’ খ্যাত শিল্পী সাজ্জাদ নূরের কাছ থেকে প্রতারণা করে নগদ অর্থ নেওয়া এমনকি সাজ্জাদ নূরের ব্যবহৃত মোটরসাইকেল বিক্রি করে টাকা আত্মসাতের অভিযোগও করেছেন সাজ্জাদ নূর নিজে।
একটি সূত্রে জানা যায়, সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার ছিক্কা এলাকার আলী হায়দারের স্ত্রী নাজমা বেগম (৩০) বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করলে ১৬ মে বিকাল ৩টার দিকে অসুস্থ অবস্থায় সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন স্বজনরা। নাজমা বেগম নিহত শিশু রাজনের বাবা আজিজুর রহমানের ফুফাত বোন। সে সুবাদে নাজমা বেগমের স্বজনরা আজিজুর রহমানের সাথে যোগাযোগ করলে যুক্ত হন তিনি। শুরু থেকেই তিনি নানাভাবে অল্পঅল্প করে বিভিন্ন খাত দেখিয়ে টাকা নেওয়া শুরু করেন। কিন্তু এই টাকার পরিমাণ বেড়ে যায় নাজমার মৃত্যুর মধ্যদিয়ে। বিকালে ভর্তি হলেও রাতে মৃত্যু হয় নাজমা বেগমের। স্বামীর বাড়ির লোকজনকে আজিজুর রহমান মামলার ভয় দেখান। আর ঝামেলা এড়াতে মামলায় না জড়ানোর পরামর্শ দেন নিহতের স্বজনদের। উভয়পক্ষ প্রস্তাবে রাজি হলে ময়নাতদন্ত ছাড়া লাশ ছাড়িয়ে তিনি হলে এবং ছাতক থানাকে ম্যানেজ করতে হলে খরচাপাতি লাগবে বলে জানান তিনি। এমনকি খরচাপাতি বাবদ ২৫ হাজার টাকা গ্রহণও করেন। পরে ১৭ তারিখ লাশ হাসপাতালে রেখে ময়না তদন্ত ছাড়া নেওয়ার ব্যবস্থা করছেন বলে জানালেও তা কেবলই ছিল প্রতারণা। এ অবস্থায় ১৮ তারিখ ময়না তদন্ত করিয়েই লাশ নেন স্বজনরা। কিন্তু নগদে নেওয়া ২৫ হাজার টাকা ফিরিয়ে দেওয়া দূরের কথা বরং ময়না তদন্তের রিপোর্ট ‘নরমাল’ করাতেই সম্পূর্ণ টাকা খরচ হয়েছে বলে জানান নাজমা বেগমের স্বজনদের। টাকা গ্রহণ সম্পর্কিত দুটি অডিও রেকর্ড সিলেট ভয়েসে সংরক্ষিত রয়েছে।
তবে এ ব্যাপারে নিহত নাজমা বেগমের স্বজনদের বক্তব্য জানতে মুঠোফোনে যোগাযোগ করা হলেও সাংবাদিক পরিচয় দেওয়ার সাথে সাথে তারা ফোন কেটে দেন এবং আর ফোন রিসিভ করেননি। আত্মীয়তার কারণে এ নিয়ে স্বজনরা বিষয়টি নিয়ে মুখ খুলছেন না বলে জানা গেছে। যদিও ভেতর থেকে করছেন হাহুতাস।
অপরদিকে টাকা নেওয়ার কথা অস্বীকার করে আজিজুর রহমান বলেন, ‘আমি কোন টাকা নেইনি। এখানে মামলা মোকদ্দমা হতো। আমি তাদের বলেছি যেখানে যেখানে লাগে তারা খরচ করেছে। আমার মনে হচ্ছে আমার ছেলের মামলা ভিন্ন খাতে নেওয়ার জন্য কেউ ষড়যন্ত্র করছে। অনেক সাংবাদিকও অনেক সময় আমার কাছে চাঁদা চেয়েছেন।’
কোন সাংবাদিক চাঁদা চেয়েছিলো জিজ্ঞাস করলে তিনি বলেন, ‘আমি নাম চিনি না। তবে বেশ কয়েকজন টাকা দাবি করেছেন। তাই আমার মনে হচ্ছে এটি একটি ষড়যন্ত্র।’
এদিকে সিলেটের বিশ্বনাথ উপজেলার বাসিন্দা লন্ডন প্রবাসী শিল্পী সাজ্জাদ নূরের প্রাইভেট কারের চালক ছিলেন রাজনের বাবা আব্দুল আজিজ। সে সুবাদে সাজ্জাদ নূর আব্দুল আজিজকে স্নেহ করতেন। সর্বশেষ বছর-তিনেক আগে সাজ্জাদ নূর দেশে এসেছিলেন। পরবর্তীতে দেশ থেকে লন্ডনে ফেরার সময় নিজের ব্যবহৃত মোটরসাইকেলটি রাজনের বাবা আজিজুর রহমানের কাছে রেখে গেলে আজিজুর রহমান তা বিক্রি করে দেন। এমনকি সাজ্জাদ নূর প্রবাসে থাকা অবস্থায় ৫০ হাজার টাকা ঋণ নেওয়ার পর সুর পাল্টান। এসব ঘটনায় সাজ্জাদ নূর দেশে এসে আইনি পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করছেন বলে সিলেট ভয়েসকে জানান।
মুঠোফোনে যোগাযোগ করা হলে সাজ্জাদ নূর বলেন, ‘তাকে (রাজনের বাবা আজিজকে) অনেক আদর করতাম। সে আমার গাড়ি চালাতো। অনেক সাহায্য সহযোগিতা করেছি। কেবল আমি না, সারা দেশের মানুষ তাকে সাহায্য করেছেন। কিন্তু সে এখন একটা প্রতারক হয়ে গেছে। তার নিষ্পাপ ছেলেকে কাজে লাগিয়ে বিভিন্ন শ্রেণির মানুষের সাথে তার মেলামেশা হওয়ায় সে সময়ে সময়ে অনেক বড় একটি প্রতারক হয়ে উঠেছে। বিভিন্ন মানুষের সাথে সে প্রতারণা করছে। আমার কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা নিয়েছে এবং আমার মোটরসাইকেল বিক্রি করে দিয়েছে। তাই আমি দেশে এসে তার বিরুদ্ধে মামলা করব।’
তবে সাজ্জাদ নূরের এমন অভিযোগের ব্যাপারে ফোনে তেমন কোন কথা বলতে রাজি হননি আজিজুর রহমান। তিনি বলেন, ‘সাজ্জাদ নূরের কাছে আমার দুই লক্ষ টাকা পাওনা ছিলো। সেখান থেকে মাত্র ৫০ হাজার নিয়েছি। আর গাড়ি কিভাবে কি হয়েছে এসব বিষয় আপনার সাথে সাক্ষাৎ করে কথা বলতে হবে।’
এদিকে আজিজুর রহমানের এমন প্রতারণার কাজে নিষ্পাপ শিশু রাজনের জন্য মানুষের সহানুভূতিকে ‘খুঁটি’ হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে মন্তব্য করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, ‘প্রতারক সব সময় প্রতারক থাকে। তাদের আলাদা কোন পরিচয় নেই। তাই ওই প্রতারকের সাথে নিষ্পাপ রাজনের নাম না জড়ানো ভালো। কারণ সে রাজনকে খুঁটি হিসেবে ব্যবহার করে প্রতারণার জাল পাতে। তাঁর থেকে সচেতন থাকাই ভালো। আর ভুক্তভোগীরা তার বিরুদ্ধে প্রতারণার মামলা করলে ভালো হয়।’
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ