editor
প্রকাশিত: 9:26 PM, May 24, 2021
সিলেট জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সদস্য, ইউনাইটেড ফুটবল একাডেমীর সভাপতি ও সিলেট-৩ আসনের উপ-নির্বাচনে নৌকা প্রত্যাশী শমশের জামাল বলেছেন, সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা দেশের খেলাধুলা বিকাশে আন্তরিক। সারা দেশে ক্রীড়া ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। সিলেটেও বর্তমান সরকার খেলাধুলায় ব্যাপক উন্নয়ন করেছেন এবং এ ধারাবাহিকতা অব্যাহত রয়েছে।
শমশের জামাল আরো বলেন, যাদের বিত্ত এবং চিত্ত আছে তাদের সবার উচিত সাধ্যমত যুব সমাজকে বিপদগামী থেকে রক্ষা করতে খেলাধুলায় পৃষ্টপোষকতা করা। খেলোয়াড়দের উচিত আগে লেখাপড়া এবং পড়ে খেলাধুলা।
তিনি সোমবার (২৪ মে) দক্ষিণ সুরমা সিলেট পলিটেকনিক্যাল মাঠে দক্ষিণ সুরমা ফুটবল একাডেমীর সাথে সৌজন্য সাক্ষাৎকালে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
দক্ষিণ সুরমা ফুটবল একাডেমীর আক্কাছ উদ্দিন আক্কাইর এবং লাউয়াই স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তারের যৌথ উপস্থপনায় বক্তব্য রাখেন, সাবেক জেলা দলের ফুটবল খেলোয়াড় নাসির উদ্দিন, বেকরী এসোসিয়েশনের সদস্য গিয়াস উদ্দিন, সিলেট জেলা ফুটবল খেলোয়াড় কল্যাণ সমিতির সিনিয়র সহ সভাপতি কামরুল হাসান, সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী শিপলু, ক্রীড়া সম্পাদক লায়েক আহমদ প্রমুখ। এসময় তিনি তার পক্ষ থেকে দক্ষিণ সুরমা ফুটবল একাডেমীকে ফুটবল সহ ক্রীড়া সামগ্রী প্রদান করেন। বিজ্ঞপ্তি
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ