editor
প্রকাশিত: 9:42 PM, May 24, 2021
নিজস্ব প্রতিবেদক
মহামারি করোনা ভাইরাসের কারণে প্রায় ৪৯ দিন বন্ধ থাকার পর সিলেট রুটে শুরু হলো ট্রেন চলাচল। সোমবার (২৪ মে) সকাল থেকে এ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে। এদিন সকাল সোয়া ১১টা জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন সিলেট থেকে ১৪৭ জন যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে।
সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার খলিলুর রহমান বলেন, ৩০ মে পর্যন্ত লকডাউন চলাচালে সিলেট রুটে ৩টি আন্তঃনগর ট্রেন চলবে। সোমবার সকালে ১৪৭ জন যাত্রী নিয়ে ছেড়ে যাওয়া জয়ন্তিকা ট্রেনটি রাতে সিলেটের উদ্দেশ্যে উপবন হয়ে ঢাকা থেকে ছেড়ে আসবে। এছাড়া পাহাড়িকা চট্রগ্রাম থেকে এসে রাত ৯ টা ৪০ মিনিটে উদয়ন হয়ে ছেড়ে যাবে। এর পাশাপাশি একটি পার্সেল ট্রেনও চালু রয়েছে।
করোনা থেকে সাধারণ মানুষকে সুরক্ষায় দ্বিতীয় বারের মতো গত ৫ এপ্রিল থেকে বন্ধ রাখা হয়েছিল ট্রেন চলাচল। তবে সরকার ঘোষিত নির্দেশনা অনুযায়ী, অর্ধেক আসনে যাত্রী নিয়ে চলাচল করতে শুরু করেছে ট্রেন।
রেলওয়ে সিলেট স্টেশন ব্যবস্থাপক খলিলুর রহমান আরও বলেন, সোমবার সকাল সোয়া ১১ টায় জয়ন্তিকা এক্সপ্রেস ১৪টি কোচ নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। প্রথমদিনে যাত্রী সংখ্যা ছিল অপেক্ষাকৃত কম। গতকাল ট্রেন চলাচলের ঘোষণাটি হঠাৎ করে হওয়াতে নির্ধারিত ৫০ শতাংশ আসনই পূরণ হয়নি।
এদিকে, বিকেল পৌনে ৪টায় আন্তঃনগর পারাবত এক্সপ্রেস এবং রাত ৯ টা ৪০ মিনিটে উদয়ন ট্রেন সিলেট থেকে ঢাকা ও চট্টগ্রামের উদ্দেশে নির্ধারিত সময়ে ছেড়ে যাবে বলেও জানান তিনি। তবে সরকারের বেধে দেওয়া স্বাস্থ্যবিধি মেনে ও মাস্ক ছাড়া কাউকেই ট্রেনে উঠতে দেওয়া হচ্ছে না বলে জানান তিনি।
করোনা ভাইরাসের সংক্রমণ রোধে গত ৫ এপ্রিল থেকে যাত্রীবাহী সব ট্রেন চলাচল বন্ধ ছিল। রোববার (২৩ মে) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ৩০ মে পর্যন্ত বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হলেও সোমবার থেকে অর্ধেক যাত্রী নিয়ে আন্তঃনগর ট্রেন চলাচল করবে জানানো হয়। সেক্ষেত্রে জনগণকে মাস্ক ব্যবহার করতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ