editor

প্রকাশিত: 5:22 PM, May 25, 2021

২২ শ’ শিক্ষার্থীর ভবিষ্যত অন্ধকার : শাহ খুররুম ডিগ্রি কলেজ রক্ষায় পররাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

২২ শ’ শিক্ষার্থীর ভবিষ্যত অন্ধকার : শাহ খুররুম ডিগ্রি কলেজ রক্ষায় পররাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
শাহ খুররুম ডিগ্রি কলেজ নিয়ে শুরু হয়েছে নতুন রাজনীতি। নয় মাস ধরে বেতন-ভাতা পাচ্ছেন না কলেজের  শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।   যার ফলে ধ্বংশ হচ্ছে ২২ শ’ শিক্ষার্থীর ভবিষ্যত। এতে করে ২৮ বছরের পুরাতন এই কলেজটি বন্ধ হয়ে যাবার উপক্রম হয়েছে। সবকছিুর মূলে নতুন গভর্নিং বডির সভাপতি শফিউল আলম চৌধুরী নাদেলকে দায়ি করেছেন এলাকাবাসী।  আজ মঙ্গলবার (২৫ মে) এলাকাবাসীর মত বিনিময় সভায় এমন অভিযোগ তুলে দ্রুত পররাস্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন এর হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। সেই সাথে গভর্নিং বডির সভাপতি শফিউল আলম নাদেলকে একমাসের মধ্যে সমস্যা সমাধানের আল্টিমেটাম দেওয়া হয়। অন্যথায় এলাকাবাসী বৃহত্তর আন্দোলনের ডাক দিতে বাধ্য হবে।
জানাযায় শহরতলীর টুকেরবাজার এলাকায় এলাকায় এলাকাবাসীর উদ্যোগে ৫২ কেদার জায়গার উপর ১৯৯৩ ইংরেজিতে শাহ খুররম ডিগ্রিী কলেজ প্রতিষ্ঠিত হয়। ২০২০ সালে সেপ্টেম্বর মাসে ওই কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিও লেটার প্রেরণ করেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাস্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। পররাস্ট্রমন্ত্রীর ডিও লেটারের পর শফিউল আলম নাদেলকে সভাপতি ও শাবির অধ্যাপক হাসান জাকিরুল ইসলামকে বিদ্যুতসাহী সদস্য হিসেবে গভর্নিং বডিতে অনুমোদন দেয় জাতীয় বিশ্ববিদ্যালয়। এর আগে ওই কলেজের গভর্নিং বডির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন সিলেটের আওয়ামী রাজনীতি ও আন্দোলন সংগ্রামের অন্যতম মুখ সাবেক সংসদ সদস্য সৈয়দা জেবুন্নেছা হক। সেই সময়কালে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ লাভ করেন অধ্যাপক কৃষ্ণা ভট্টাচার্য।
কিন্তু নতুন গভর্নিং বডি দায়িত্ব প্রাপ্তির সাড়ে নয় মাসের মাথায় একদিনও কলেজ পরিদর্শন করেননি। উপরন্তু সভা আহবান করেননি ম্যানেজিং কমিটির। এই অবস্থায় বেতন-ভাতা বন্ধ হয়ে কলেজের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ মানবেতর জীবন-যাপন করছেন। উপরন্তু গভর্নিং বডিতে কিছু মুখ অনিয়মতান্ত্রিক হিসেবে যুক্ত হয়েছে-এমন অভিযোগ তুলে জাতীয় বিশ্ববিদ্যালয়ে একটি চিঠি প্রেরণ করেন বর্তমান সভাপতি শফিউল আলম নাদেল। এই অবস্থায় এলাকাবাসীর মতবিনিময় সভায় গভর্নিং বডির সভাপতি হিসেবে নাদেলের অনুমোদনও প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন। একটি কুচক্রী মহলের কারণে সাড়ে ৩ বছর থেকে অধ্যক্ষ নিয়োগ দেয়া সম্ভব হয়নি বলে বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ্য করেন। এই কুচক্রী মহলের কারণে শাহ খুররম ডিগ্রি কলেজে অনার্স কোর্স চালু করা সম্ভব হয়নি এবং ডিগ্রিরও সব কোর্স চালু হয়নি।
২৫ মে মঙ্গলবার বেলা ১১টায় সদর উপজেলা সচেতন নাগরিক সমাজের উদ্যোগে সিলেট সদর উপজেলার ঐতিহ্যবাহি শাহ খুররম ডিগ্রি কলেজ নিয়ে ষড়যন্ত্রের প্রতিবাদের মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন সিলেট জেলা কর আইনজীবী সমিতির সভাপতি অধ্যাপক শফিকুর রহমান।
এডভোকেট নূরে আলম সিরাজী এপিপি’র সঞ্চায়নায় স্বাগত বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক।
সভাপতির অধ্যাপক শফিকুর রহমান বলেন, সাবেক পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন রশীদ চৌধুরী এরশাদ আমলে মন্ত্রী থাকা অবস্থায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন। বর্তমান সফল পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন শাহ খুররম ডিগ্রি কলেজে ভবন দিয়েছেন, সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ৫তলা ভবনসহ কলেজের ব্যাপক উন্নয়ন করেছেন। আমরা বিশ্বাস করি বর্তমান পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন শাহ খুররম ডিগ্রি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করবেন। তিনি আরো বলেন, এক মাসের মধ্যে পররাষ্ট্রমন্ত্রী যদি এই কলেজের সমস্যা সমাধান না করেন তাহলে চক্রান্তকারীরা অত্র এলাকার বাতিঘর ধ্বংস হয়ে যাবে। আমাদের অনুরোধ পররাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপে আশু সমাধান হবে এই সমস্যার।
স্বাগত বক্তব্যে অধ্যক্ষ সুজাত আলী রফিক বলেন, শাহ খুররম ডিগ্রি কলেজ অত্র অঞ্চলের মানুষের বাতিঘর একমাত্র সিলেট-১ আসনের সংসদ সদস্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন পারবেন এই বাতিঘরকে রক্ষা করতে এবং আমরা বিশ্বাস করে পররাষ্ট্রমন্ত্রী মহোদয় দ্রুত সময়ের মধ্যে অত্র কলেজের সমস্যা সমাধান করে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনবেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শাহ খুররম ডিগ্রি কলেজের গভর্নিং বডির সদস্য, সাবেক মেম্বার শাহাব উদ্দিন লাল মিয়া, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব ও সাবেক মেম্বার আশরাফ চৌধুরী, সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম, জেলা পরিষদের সদস্য শাহনুর, প্রতিষ্ঠাতা সদস্য আব্দুর রফিক, শাহ খুররম কলেজের প্রতিষ্ঠাতা সদস্য আব্দুর রকিব, আমির উদ্দিন আহমদ, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব হাজী মইন মিয়া, হাজী নুর মিয়া, নোয়া খুররমখলার তছির আলী, জমসিদ আলী, দর্শার মোজাহিদ আলী, মোগলগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল্ল্যা, বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব সাদিপুরের মেম্বার শাহাব উদ্দিন, কান্দিগাঁও ইউপির মেম্বার শাহনুর, মোল্লারগাঁওয়ের বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব শাহাবুদ্দিন, যুবনেতা আপ্তাব হোসেন সিরাজী, কলেজের অভিভাবক সদস্য কাছা মিয়া ও মোশাহিদ আলী, সালিশ ব্যক্তিত্ব আশ্রব আলী, শাহপুরের লিলু মিয়া, যুবনেতা আব্দুল মান্নান, কান্দিগাঁওয়ের সাবেক মেম্বার লালা মিয়া, হাটখলার যুবনেতা ফারুক আহমদ, কান্দিগাঁওয়ের আব্দুল মনাফ, ব্যবসায়ী সাজ্জাদুর রহমান, হাটখলার সালিশ ব্যক্তিত্ব জাহান আহমদ, কাজিরগাঁওয়ের বীর মুক্তিযোদ্ধা আনোয়ার আলী, হায়দরপুরের বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব হাজী আতাউর রহমান, আনছার উদ্দিন, রাইসুল হক রাসেল, আমিনুর রাশিদ, কুতব উদ্দিন, আলী হোসেন রাজা, দেলোয়ার হোসেন, ফয়সাল আহমদ, আলী বাহার, তাজির আলী, শাওন আহমদ, সালমান আহমদ, ফয়সল আহমদ, নিজাম উদ্দিন, এডভোকেট সুমন আহমদ, আব্দুল জলিল, নুরুল আমিন খুকু, মনির উদ্দিন, গোলাম হোসেন, রাজা মিয়া, মাকসুদ আহমদ লেবু, বাবুল হোসেন, মাহবুব রহমান, লুৎফুর রহমান আজাদ, আলিম উদ্দিন, বাবুল মিয়া, নুর উদ্দিন, মনফর আলী, আব্দুল বাসিত, জিলকদর, রবিউল ইসলাম, আব্দুল মানিক, রাইছুল হক রাসেল প্রমুখ।
শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন কুতুব উদ্দিন।বিজ্ঞপ্তি

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ