editor
প্রকাশিত: 10:01 PM, May 25, 2021
নিজস্ব প্রতিবেদক
সিলেট নগরীর মির্জাজাঙ্গালস্থ হোটেল নির্ভানা ইনের সুইমিংপুলে সাতার কাটতে গিয়ে সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় এক শিক্ষার্থীর প্রাণহানি ঘটেছে। মঙ্গলবার (২৫ মে) বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
রৌদ্র দত্ত নামের ওই শিক্ষার্থী সিলেট সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষার্থী ছিলেন। তিনি নগরীর জিন্দাবাজার এলাকার বাসিন্দা।
ঘটনার খবর শুনে সাথে সাথে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবির খান।
শিক্ষার্থীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে তিনি বলেন, বর্তমানে করোনা পরিস্থিতির মাঝে হোটেল নির্ভানা ইনে সুইমিংপুল চালু রাখা ঠিক হয়নি। এটি বিধিসম্মত নয়। তবে সে সাতার জানত কি না এ বিষয়ে তিনি ঠিক জানেন না।
তিনি আরো বলেন, রৌদ্র বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ছিল। পড়ালেখার বাইরে সংস্কৃতি ও বিতর্ক বিভিন্ন কার্যক্রমে তার অংশগ্রহণ ছিল।
জানা গেছে, মঙ্গলবার বিকেলে রৌদ্র ও তার কয়েকজন সহপাঠী হোটেল নির্ভানা ইনের সুইমিংপুলে সাতার কাটতে নামেন। কিছুক্ষণ পর রৌদ্রকে দেখতে না পেয়ে সহপাঠীরা ও হোটেলকর্মীরা খোঁজাখুঁজির পর তাকে সুইমিং পুলের পানির নিচে ডুবে থাকতে দেখেন। পরে রৌদ্রকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ বলেন, এটি কোনো দুর্ঘটনা না অন্য কোনো বিষয় সেটি খতিয়ে দেখছে পুলিশ। সেই সঙ্গে হোটেল নির্ভানা ইনের সকল লাইসেন্স এবং কাগজপত্রও ঠিক আছে কি-না সেগুলোও তদন্ত করে দেখা হবে।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ