editor

প্রকাশিত: 12:54 PM, May 26, 2021

সিলেট-৩ আসনের ১০ সম্ভাব্য প্রার্থীকে সিটি করপোরেশনের নোটিশ

সিলেট-৩ আসনের ১০ সম্ভাব্য প্রার্থীকে সিটি করপোরেশনের নোটিশ

নিজস্ব প্রতিবেদক
সিলেট-৩ আসনের উপ নির্বাচনের অন্তত সম্ভাব্য ১০ প্রার্থীকে নোটিশ দিয়েছে সিলেট সিটি করপোরেশন (সিসিক)। বিধিবর্হিভূতভাবে নগরীর ভেতর বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও পোস্টার লাগিয়ে প্রচারণা করায় তাদেরকে নোটিশ দেয়া হয়েছে। সংশ্লিষ্ট প্রার্থীদেরকে সিটি করপোরেশন এলাকায় প্রচারণা চালানোর জন্য নির্ধারিত হারে কর পরিশোধ করার জন্য এ নোটিশ দেয়া হয়।

নোটিশপ্রাপ্তদের বেশিরভাগই আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী। নোটিশপ্রাপ্ত সম্ভাব্য প্রার্থীদের মধ্যে রয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও জজ কোর্টের পিপি এডভোকেট নিজাম উদ্দিন, যুক্তরাজ্য আওয়ামী লীগের ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, যুবলীগের কেন্দ্রীয় সদস্য ও এ্যাথলেটিক ফেডারেশনের সেক্রেটারি এডভোকেট আবদুর রকিব মন্টু, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা স্যার এনাম উল ইসলাম, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আতিকুর রহমান আতিক, কেন্দ্রীয় সদস্য নজরুল ইসলাম বাবুল, স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার মোস্তাকিম রাজা চৌধুরী ও মো. সেলিম মিয়া। বাকি দুই জনের নাম জানা যায়নি। নোটিশ ইস্যূর সত্যতা নিশ্চিত করেছেন সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।

মিউনিসিপ্যালিটি ও সিটি করপোরেশন ট্যাক্স রুল ১৯৮৬ এর ১৪ ধারা অনুযায়ী সিলেট সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসমিন নাহার রুমা তাদের নামে নোটিশ ইস্যূ করেন। এদের মধ্যে কয়েকজন প্রার্থীকে মোটা অংকের টাকা প্রদানের জন্য নোটিশ দেয়া হয়েছে বলে জানা গেছে।

এ প্রসঙ্গে সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানান, সিটি করপোরেশনের ভেতরে কেউ প্রচারণা চালাতে হলে করপোরেশনকে কর পরিশোধ করার বিধান রয়েছে। সিলেট-৩ আসনের অনেক সম্ভাব্য প্রার্থী তাদের নির্বাচনী এলাকার বাইরে নগরীর হুমায়ূন রশিদ চত্বর, কদমতলী ও উপশহরসহ নগরীর বিভিন্ন স্থানে বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও পোস্টার লাগিয়েছেন। এজন্য বিধি অনুযায়ী তাদেরকে রাজস্ব প্রদানের জন্য নোটিশ করা হয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ