editor

প্রকাশিত: 5:20 PM, May 26, 2021

ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধ সহজলভ্য করতে কাজ করবে স্বাস্থ্য অধিদপ্তর

ব্ল্যাক ফাঙ্গাসের ওষুধ সহজলভ্য করতে কাজ করবে স্বাস্থ্য অধিদপ্তর

অনলাইন ডেস্ক
ব্ল্যাক ফাঙ্গাস মোকাবিলায় ব্যবহৃত ওষুধ সহজলভ্য করতে কাজ করছে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ দুপুরে ভার্চুয়াল বিফ্রিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র অধ্যাপক ডা. নাজমুল ইসলাম এ কথা জানান।

তিনি বলেন, মিউকরমাইকোসিস বা কালো ছত্রাক, এটি একটি বিরল রোগ। এটি খুব বেশি মানুষের হয় বলে তথ্য-উপাত্ত বলে না। অবশ্যই এর চিকিৎসা অনেক ব্যয়বহুল এতে কোনো সন্দেহ নেই। বিষয়টি নিয়ে গত কিছু দিন ধরে আমরা ক্রমাগত কাজ করছি এবং একটি গাইড লাইন দেয়ার চেষ্টা করছি। ব্ল্যাক ফাঙ্গাস মোকাবিলায় যেসব ওষুধ ব্যবহার করতে হয়, সেসব কীভাবে সহজলভ্য করা যায় সে বিষয়টি নিয়েও আমরা কাজ করছি। আমরা খুব অল্প সময়ের মধ্যে সুনির্দিষ্ট প্রস্তাবনা দেবো। তার কারণ হলো এই ওষুধগুলো সহজে পাওয়া যায় না।এই পরিস্থিতির কেউ যেন সুযোগ নিতে না পারে সে বিষয়টি মাথায় রেখে আমরা অগ্রসর হচ্ছি।

নাজমুল ইসলাম আরো বলেন, গণমাধ্যমে এসেছে, আমরাও জেনেছি বিভিন্নভাবে, মিউকরমাইকোসিস পুরো দেশে এক ধরনের উদ্বেগের সৃষ্টি করেছে। মিউকরমাইকোসিস আদিকাল থেকেই আমাদের পরিবেশের সঙ্গে আছে। বিশেষ পরিস্থিতিতে ক্ষেত্র বিশেষে কখনো কখনো তার প্রাদুর্ভাব দেখা যেতে পারে। কোভিড পরিস্থিতিতে ক্ষেত্র বিশেষে যেখানে স্টেরয়েড ব্যবহার করতে হয়, যাদের ডায়াবেটিস ম্যালাইটাস আছে, যাদের অনিয়ন্ত্রিত ডায়াবেটিস তাদের ক্ষেত্রে মিউকরমাইকোসিস সত্যিকার অর্থেই বিপদের কারণ হতে পারে। আমরা বিষয়টি গভীর পর্যবেক্ষণে রেখেছি। আশা করি, কোনো অবস্থাতেই এটি নিয়ন্ত্রণের বাইরে যেতে পারবে না।

এখানে সচেতনতা আমাদের সবচেয়ে বড় হাতিয়ার। আতঙ্কিত হওয়া চলবে না। সাধারণত পোস্ট কোভিড পরিস্থিতিতে গিয়ে এটি হয়। দুই থেকে চার সপ্তাহের মধ্যে হবে। যারা ঘরে চিকিৎসা নিচ্ছেন বা হাসপাতালে চিকিৎসা নিয়ে ঘরে ফিরে গেছেন, তাদের কাছে অনুরোধ করবো, যে কোনো পরিবর্তন যা আগে ছিল না-পরে দেখা গেছে এমন হলে নিকটস্থ চিকিৎসকের সঙ্গে পরামর্শ করবেন। স্টেরয়েড গ্রহণের ব্যাপারে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। চিকিৎসকের পরামর্শ না নিয়ে কোনো অবস্থাতেই অ্যান্টিবায়োটিক গ্রহণ করা যাবে না’— বলেন নাজমুল ইসলাম।

তিনি আরো বলেন, আমরা আশা করি, জুন-জুলাই থেকে আবার জানুয়ারিতে যেভাবে শুরু করেছিলাম প্রথম ডোজের টিকাদান কর্মসূচি ভালোভাবে চালিয়ে যেতে পারবো। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার টিকা পেলে আমরা দ্বিতীয় ডোজের প্রয়োগ শুরু করবো। চীন থেকে যে টিকা সংগ্রহ করার কথা আছে, আমরা আশা করি, খুব তাড়াতাড়ি এটি আলোর মুখ দেখবে। টিকা চলে আসবে। তখন প্রথম ডোজের টিকাদান কর্মসূচিও চলতে থাকবে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

মউশিকের ৮২ হাজার শিক্ষক-কর্মচারীর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরসহ চার দফা দাবি

নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রমের (মউশিক) প্রায় ৮২ হাজার শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীর চাকরি রাজস্ব খাতে

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

হত্যা ও বিস্ফোরকসহ ৫ মামলার আসামি হয়েও সিলেটে দাপটের সাথে ঘুরছেন ছাত্রলীগ নেতা রাহুল, শান্ত ও তাদের সহযোগী অর্নক

নিজস্ব প্রতিবেদক, সিলেট: হত্যা, বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইন, অস্ত্র ও গুরুতর জখমের মতো গুরুতর অভিযোগে দায়েরকৃত ৫টি মামলার আসামি হয়েও

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা ও ২০২৭ সালের কার্যনির্বাহী কমিটি গঠন

এপেক্স ক্লাব অব শাহপরান সিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। সভায় ২০২৭ সালের জন্য নতুন

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ ও মাদরাসার ১০ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ নভেম্বর

সিলেট সদর উপজেলার ইসলামপুর মেজরটিলাস্থ ৩৫নং ওয়ার্ডের বাগমারায় অবস্থিত মরহুম সৈয়দ মোবারক আলী জামে মসজিদ এবং সৈয়দ মো. কাওছার আলী

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

সিলেট আইনজীবী সমিতির ভবন নির্মাণে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিলেন মন্ত্রী মুক্তাদির

​সিলেট জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মাণের বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী খন্দকার

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

জীবনানন্দ দাশ-এর কবিতায় আবৃত্তিতে মুক্তাক্ষর

“আবার আসিব ফিরে ধান শিরিটির তীরে  এই বাংলায়” বাংলার কবি জীবনানন্দ দাশ’কে নিয়ে আলোচনা ও আবৃত্তির আয়োজন করে সিলেটের সু

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি  উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে এসএসসি ও এইচএসসি উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থীকে মেধা সংবর্ধনা

সিলেট সিটি কর্পোরেশনের ৮নং ওয়ার্ডের ২০২৬ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সম্মাননা জানাতে সিটি আদর্শ ফাউন্ডেশনের উদ্যোগে ‘সিটি

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপের প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত

সিলেট জেলা পাথর আমদানিকারক গ্রুপ এর প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ বিশ্বরোডের