editor

প্রকাশিত: 8:02 PM, May 27, 2021

বিশ্বনাথে তিন কোটি টাকার উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মোকাব্বির

বিশ্বনাথে তিন কোটি টাকার উন্নয়ন কাজ উদ্বোধন করলেন এমপি মোকাব্বির
মো. আবুল কাশেম, বিশ্বনাথ
সিলেট-২ আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খান বলেছেন, মানুষের কল্যাণে কাজ করার জন্যই এলাকার জনসাধারণ ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছেন। মানুষের পবিত্র আমানত রক্ষা করে জীবনের শেষ দিন পর্যন্ত জনগণের দেওয়া দায়িত্ব সঠিকভাবে পালন করে যাব। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মানের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সরকারের গ্রহন করা সকল প্রকল্পগুলো যাতে সঠিকভাবে বাস্তবায়িত হয় আমাদের সবাইকে সেদিকে লক্ষ্য রাখতে হবে।
তিনি বুধবার (২৬মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত সিলেটের বিশ্বনাথে প্রায় ৩ কোটি টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তরের আওতাধীন উপজেলার বিভিন্ন এলাকার ৫টি সড়কের সংস্কার কাজের পৃথক উদ্বোধনী অনুষ্ঠানে একথাগুলো বলেন।
পৃথক উদ্বোধনী অনুষ্ঠানগুলোতে বক্তব্য রাখেন বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান, উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান, দেওকলস ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খায়রুল আমিন আজাদ মেম্বার।
উদ্বোধনকৃত সড়কগুলো হল- প্রায় ৭৫ লাখ টাকা ব্যয়ে উপজেলার রামপাশা-রাজাগঞ্জ-উত্তর বিশ্বনাথ-লামাকাজী ইউপি সড়ক (২ কিলোমিটার), প্রায় ১২ লাখ টাকা ব্যয়ে বৈরাগীবাজার জিসি-দৌলতপুর ইউপি ভায়া জগদীশপুর সড়ক (৫৫০ মিটার), প্রায় ৫৫ লাখ টাকা ব্যয়ে গুলচন্দ বাজার-ভূরকি বাজার-বাংলাবাজার সড়ক (২ কিলোমিটার), প্রায় ৫৪ লাখ টাকা ব্যয়ে দশঘর ইউপি-লহরী-মাছুখালি বাজার সড়ক (২ কিলোমিটার), প্রায় ১ কোটি ২ লাখ টাকা ব্যয়ে বাগিছা বাজার-কজাকাবাদ সড়ক (প্রায় ৩ কিলোমিটার)।
অনুষ্ঠানগুলোতে এমপি মোকাব্বির খানের সাথে পৃথক স্থানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বিশ্বনাথ থানার এসআই নূর হোসেন, ফখরুল ইসলাম, এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী প্রদিপ চন্দ্র দেবনাথ, রহিদুল ইসলাম (রাজস্ব), উপজেলার দৌলতপুর ইউনিয়ন পরিষদের মেম্বার গোলাম হোসেন, দেওকলস ইউনিয়ন পরিষদের মেম্বার বাবুল মিয়া, দশঘর ইউনিয়ন পরিষদের মেম্বার পাবেল সামাদ, জুবেল আহমদ, মুহিত চৌধুরী, নূর আলী, সাবুল আহমদ, তেলিকোনা এলাহাবাদ আলীম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মখলিছুর রহমান, শিক্ষক মাওলানা হরমুজ আলী, আলতাফুর রহমান, বিশ্বনাথ প্রেস ক্লাবের সভাপতি কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, সাবেক সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের প্রমুখসহ এলাকার গণমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ