editor

প্রকাশিত: 6:27 PM, May 29, 2021

সিলেটে করোনায় আরো ৬ জনসহ মৃত্যু ৪০০ ছাড়িয়ে

সিলেটে করোনায় আরো ৬ জনসহ মৃত্যু ৪০০ ছাড়িয়ে

ডেস্ক রেপোর্ট

করোনায় মৃত্যু যেনো থামতেই চাইছে না। গত ২৪ ঘণ্টায় সিলেটে আরো ৬ জনের মৃত্যু হয়েছে।

মারা যাওয়া ৫ জনই সিলেট জেলার বাসিন্দা এবং একজন হবিগঞ্জের বাসিন্দা। পবিত্র ঈদুল ফিতরের পর একদিনে এটাই সর্বোচ্চ মৃত্যু। গত এক বছরে এ নিয়ে সিলেটে মোট ৪০৪ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (২৯ মে) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিসংখ্যানবিদ মতিউর রহমান স্বাক্ষরিত প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ৬ জন মারা যান। সেসঙ্গে আরো ৯৪ জন আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে ৪০ জন সিলেট জেলার, মৌলভীবাজারের ২৪ হন, সুনামগঞ্জের ৫ জন, হবিগঞ্জের ৯ জন এবং ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আরো ১৬ জনের করোনা সনাক্ত হয়।

পরিসংখ্যান মতে, গত বছরের ৫ এপ্রিল সিলেটে প্রথম করোনা আক্রান্ত হন ডা. মঈন উদ্দিন। এরপর ৮ এপ্রিল চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। ডা. মঈন উদ্দিনের মৃত্যুর মধ্য দিয়ে দেশে করোনার প্রাণহানি শুরু হয়। গত এপ্রিল থেকে শনিবার (২৯ মে) পর্যন্ত মোট ৪০৪ জনের মৃত্যু হয়েছে।

গত এক বছরে করোনায় মারা যাওয়া ৪০৪ জনের মধ্যে সর্বাধিক সিলেট জেলায় ৩২৫ জন, সুনামগঞ্জে ও মৌলভীবাজারে ৩০ জন করে এবং হবিগঞ্জে ১৯ জনের মৃত্যু হয়।

তথ্যমতে, ২০২০ সালের ১০ মার্চ থেকে মঙ্গলবার ২৯ মে পর্যন্ত সিলেট বিভাগে ২২ হাজার ৪৬১ জন করোনা আক্রান্ত হন। এরমধ্যে সিলেট জেলা্য়ই ১৪ হাজার ৬৮১ জন, সুনামগঞ্জে ২ হাজার ৮০৯ জন, হবিগঞ্জে ২ হাজার ৪৯৫ জন এবং মৌলভীবাজারে ২ হাজার ৪৭৬ জন। আক্রান্ত থেকে সুস্থ হয়েছেন ২১ হাজার ১৫৫ জন। তন্মধ্যে সিলেটে ১৪ হাজার ৩০ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭২৪ জন, হবিগঞ্জের ২ হাজার ৭১ জন এবং মৌলভীবাজারের ২ হাজার ৩৩০ জন।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, ঈদের ছুটিতে ঘরমুখো মানুষের মধ্যে স্বাস্থ্যবিধি না মানার কারণে ক্রমশ করোনা আক্রান্তের হার বাড়ছে। এ যাবত সিলেটের চার জেলায় ২৪৪ জন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এরমধ্যে ২২৯ জন সিলেটে, সুনামগঞ্জ, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় ৫ জন করে ভর্তি রয়েছেন।

সিলেটে করোনার বিশেষায়িত শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার সৈয়দ নাফি মাহদী বলেন, হাসপাতালে এখনো ৬১ জন ভর্তি রয়েছেন। এরমধ্যে আইসিইউতে করোনাআক্রান্ত ৫ জনসহ ১২ জন এবং ওয়ার্ডে ও কেবিনে করোনা আক্রান্ত ৩৬ জনসহ ৫২ জন ভর্তি আছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনা আক্রান্ত হয়ে ৫ জন এবং উপসর্গ নিয়ে হবিগঞ্জের আরো একজনের মৃত্যু হয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ