editor
প্রকাশিত: 1:25 PM, May 30, 2021
নিজস্ব প্রতিবেদক
শনিবার চার ঘন্টার মধ্যে চারবার ভূমিকম্প। কিংবা আজ রবিবার ভোরের কম্পন। এসব কম্পন আসলেই কী প্রাকৃতিক ভূমিকম্প ছিল, নাকি ছিল কৃত্রিম কম্পন? শনিবার বারবার ভূমিকম্পের পর রাত থেকে এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলতে থাকে নানা আলোচনা। এই কম্পনকে প্রাকৃতিক ভূকম্পন মানতে নারাজ অনেকে। ফেসবুকে অনেকেই লিখছেন শেভরণ তাদের জরিপ কাজের জন্য ভূগর্ভে মাইন বিস্ফোরণ ঘটানোর ফলে বারবার এরকম কম্পনের সৃষ্টি হয়েছে।
এ ব্যাপারে রবিবার সকালে পক্ষ থেকে যোগাযোগ করা হয় শেভরণের কমিউনিকেশন কর্মকর্তা শেখ জাহিদুর রহমানের সাথে। তিনি জানান, সিলেটে শেভরণের কোন জরিপ কাজ চলমান নেই। শেভরণ কোন মাইন বিস্ফোরণও ঘটায়নি। ভূকম্পনের সাথে শেভরণের কোন সম্পৃক্ততা নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে ভূমিকম্প নিয়ে অপপ্রচার চালাচ্ছেন।
ফেসবুকে কেউ কেউ লিখছেন, মাইন বিস্ফোরণ ঘটিয়ে কম্পন সৃষ্টি করায় শেভরণকে সিটি করপোরেশনের পক্ষ থেকে নগরভবনে ডাকা হয়েছে। কিন্তু এই তথ্যেরও কোন সত্যতা মিলেনি। নগরভবন কর্তৃপক্ষ শেভরণকে ডাকার বিষয়টি অস্বীকার করেছেন।
শনিবার দফায় দফায় ভূমিকম্পের পর বিশেষজ্ঞরা জনসাধারণকে সতর্ক ও সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন। এই অবস্থায় ভূমিকম্প নিয়ে এরকম অপপ্রচার জনসচেতনতা সৃষ্টিতে প্রতিবন্ধক হয়ে দাঁড়াতে পারে বলেও মনে করছেন সচেতন মহল।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুর ও পরিবেশ কৌশল বিভাগের অধ্যাপক ড. জহির বিন আলম বলেন, ‘ছোট ছোট ভূমিকম্প বড় ভূমিকম্পের বার্তা বহন করে। তাই আগামী ৩-৪ দিন সিলেটের জন্য গুরুত্বপূর্ণ। এই কয়েকদিন সবাইকে সতর্ক থাকা উচিত। এর মধ্যে বড় ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে।’
সূত্র: সিলেট ভিউ
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ