editor

প্রকাশিত: 7:03 PM, May 30, 2021

ধীরাজ হত্যা : আসামিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস ডিআইজি, এসপি ও র‍্যাব অধিনায়কের

ধীরাজ হত্যা : আসামিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস ডিআইজি, এসপি ও র‍্যাব অধিনায়কের

নিজস্ব প্রতিবেদক
সিলেটের বালাগঞ্জ উপজেলার গহরপুরে ইটভাটার ব্যবস্থাপক ধীরাজ পালকে হত্যার ঘটনায় পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। শনিবার মধ্যরাতে নিহতের বড় ছেলে প্রভাকর পাল বাপ্পা বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে বালাগঞ্জ থানায় এই মামলা দায়ের করেন।
এদিকে এই হত্যার সাথে জড়িতদের গ্রেপ্তার, সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচারের দাবিতে রোববার দুপুরে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে আলমপুর এলাকাবাসী। প্রায় ঘন্টাব্যাপী এই অবরোধে নগরের ২৭ নং ওয়ার্ডের তিন শতাধিক ল্কো অংশ নেন।
ধীরাজ পাল দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানাধীন আলমপুর এলাকার মৃত দিজেন্দ্র পালের ছেলে।
এদিকে, সোমবার ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সিলেটের পুলিশ সুপার খালেদ উজ জামান। এরআগে শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেন সিলেটের পুলিশ সুপার ফরিদ উদ্দিন। আর পুলিশ এ পর্যন্ত জিজ্ঞাসাবেদের জন্য ৭ জনকে আটক করেছে।
ধীরাজ পাল হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে রোববার (৩০ মে) দুপুর ১২টায় টায় বিভাগীয় কমিশনার কার্যালয়ের সামনে মানববন্ধন করে এলাকাবাসী। মানববন্ধন শেষে সিলেট-জকিগঞ্জ সড়ক অবরোধ করে তারা। পরে পুলিশ ও ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) উর্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত সুষ্ঠু তদন্তের মাধ্যমে খুনিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে এলাকাবাসী অবরোধ প্রত্যাহার করে।
এদিকে, অবরোধের কারণে ব্যস্ততম এই সড়কের দুপাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
অবরোধ শেষে ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর আজম খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল সিলেটের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মদের সাথে সাক্ষাত করে ঘটনার সুষ্ঠ তদন্ত ও আসামিদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেন। এসময় ডিআইজি আসামিদের দ্রুত গ্রেপ্তারের আশ^াস দেন।
অবরোধ চলাকালে র‌্যাব-৯এর অধিনায়ক আবু মুসা মো. শরীফুল ইসলাম ও মোগলাবাজার থানার ওসি শামসুদ্দোহা পিপিএম ঘটনাস্থলে উপস্থিত হয়ে এই হতৗার ঘটনার সুষ্ঠু তদন্ত ও দ্রুত আসামিদের গ্রেপ্তারের আশ^াস দেনর। এছাড়া পুলিশ সুপার ফরিদ উদ্দিন আহমদ মোবাইল ফোনে একই আশ^াস দিলে বিক্ষোব্দ জনতা অবরোধ তুলে নেন।
অবরোধ চলাকালে উপস্থিত ছিলেন সিলেট সিটি করপোরেশনের ২৭ নং ওয়ার্ড কাউন্সিলর আজম খান, ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ইরান আহমদ, সাধারণ সম্পাদক সয়েফ খান, সহ সভাপতি আব্দুল মন্নান , ওয়ার্ড যুবলীগের সভাপতি গোলজার আহমদ, সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, কৃষক লীগ নেতা শামীম কবির, গোটাটিকর ব্রাদার্স ক্লাবের সভাপতি বাবর আহমদ, সমাজসেবী নাজিম উদ্দীন, সিলেট অনলাইন প্রেসক্লাবের সদস্য আব্দুল হাছিব, সাবেক ছাত্রলীগ নেতা ও ব্যবসায়ী রিকন পাল, পিনাক দে পটল, জাহাঙ্গির আলম, নিহতের ভাতিজা দিপংকর তালুকদার টিপু, জোবায়ের আহমদ, সরোয়ার আহমদ চৌধুরী, আবদুল্লাহ মো আদিল, ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদকসহ ২২ নং ওয়ার্ড ও কুচাই ইউনিয়নরে বিভিন্ন এলাকার তিনশতাধিক মানুষ।
এ সময় কাউন্সিলর আজম খান ধীরাজ হত্যার বিচারের দাবি জানিয়ে বলেন, এমন ঘটনায় পুরো এলাকাবাসী ক্ষুব্দ। এলাকার সর্বস্তরের মানুষ আজ রাস্তায় নেমে এসেছে। এখন পর্যন্ত এই হত্যার কোনো ক্লু উদ্ধার করতে পারেনি পুলিশ। আমরা দ্রুততম সময়ে হত্যা রহস্য উদঘাটন করে আসামিদের গ্রেপ্তারের দাবি জানাচ্ছি।
প্রসঙ্গত, গত শুক্রবার দুপুরে বালাগঞ্জের গহরপুর রতনপুর ব্রিকফিল্ডের ব্যবস্থাপক ধীরাজ পালকে তার কর্মস্থলে প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এরপর দুর্বৃত্তরা ব্রিকফিল্ডের টাকাপয়সা লুট করে পালিয়ে যায়। ঘটনার পর স্থানীয়রা ধীরাজ পালকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর বালাগঞ্জ থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৭ জনকে জিজ্ঞাসাবাদের জন্যে আটক করেছে।
এদিকে গতকাল শনিবার দুপুরে ধীরাজের মরদেহের ময়না তদন্ত সম্পন্ন হওয়ার পর পরিবারের কাছে হস্তান্তর করা হয় এবং ওইদিন বিকেলে মরদেহের সৎকারের করা হয়। এরপর রাতে ধীরাজের পরিবারের পক্ষ থেকে আজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ