editor

প্রকাশিত: 2:54 PM, September 25, 2020

কাল জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

কাল জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

2

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদ (ইউএনজিএ)-র ৭৫তম অধিবেশনে ভার্চুয়াল ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম আজ শুক্রবার জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল বাংলাদেশ সময় রাত ৮টায় এবং স্থানীয় সময় সকাল ১০টায় (নিউইয়র্ক সময়) জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদে তার পূর্ব নির্ধারিত রেকর্ডকৃত ভাষণ দেবেন।

5

প্রধানমন্ত্রী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পদাঙ্ক অনুসরণ করে প্রতি বছরের মতো এ বছরও বাংলায় এই ভাষণ দেবেন।

8

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালের ২৫ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ২৯তম অধিবেশনে প্রথম বাংলায় ভাষণ দিয়ে ইতিহাস সৃষ্টি করেছিলেন।

4

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন ২১ সেপ্টেম্বর এক ভার্চুয়াল প্রেস ব্রিফিংয়ে জানান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ভাষণে কভিড ১৯ সংক্রমণ, রোহিঙ্গা সংকট এবং জলবায়ুসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরবেন।

6

তিনি বলেন, প্রধানমন্ত্রী তাঁর ভাষণে কভিড ১৯ সংক্রমণ পরিস্থিতি, ভ্যাকসিনের সমবন্টন এবং প্রবাসী শ্রমিক ও রেমিটেন্সের ওপর এর প্রভাব তুলে ধরবেন। এ ছাড়া তিনি জলবায়ু ভালনারেবল ফোরামের সভাপতি হিসাবে জলবায়ু ইস্যুটিও তুলে ধরবেন।

পররাষ্ট্রমন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী ভাষণে রোহিঙ্গা সমস্যার সমাধানে পাশে থাকতে এবং এই সমস্যা সমাধানে তাঁর দেয়া চার দফা প্রস্তাবের ভিত্তিতে সংকট নিরসনে সকলের প্রচেষ্টা অব্যাহত রাখতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তিনি আহ্বান জানাবেন। প্রধানমন্ত্রী এর আগে জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে এই চার দফা প্রস্তাব পেশ করেন।

পররাষ্ট্রমন্ত্রী আরো জানান, পাশাপাশি প্রধানমন্ত্রী কভিড-১৯ পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশের সফলতা, এসডিজি বাস্তবায়ন, নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠা, দারিদ্র্য বিমোচন, সন্ত্রাস দমন, মাদক চোরাচালান বন্ধ, অর্থনৈতিক অগ্রগতি, টেকসই গণতন্ত্র, সুশাসন এবং বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ভূমিকা তাঁর ভাষণে তুলে ধরবেন।

গত ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৫তম অধিবেশন ভার্চুয়াল পদ্ধতিতে শুরু হয়েছে। এ বছরের প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘আমরা ভবিষ্যৎ চাই, জাতিসংঘ আমাদের প্রয়োজন : বহুমুখীতার প্রতি আমাদের প্রতিশ্রুতি পুনর্নিশ্চিতের মাধ্যমে।’

বিশ্বব্যাপী কভিড-১৯ এর কারণে জাতিসংঘের ৭৫ বছরের ইতিহাসে এই প্রথম বিশ্ব নেতৃবৃন্দ বিশ্বের সর্বোচ্চ ফোরাম জাতিসংঘ সাধারণ পরিষদের ভার্চুয়াল অধিবেশনে অংশ নিচ্ছেন।

Sharing is caring!


আর্কাইভ

July 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

সর্বশেষ সংবাদ

প্রবীণ মুরব্বি পিয়ার উদ্দিনের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের শোক

প্রবীণ মুরব্বি পিয়ার উদ্দিনের মৃত্যুতে বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের শোক

4 সিলেট মহানগর বিএনপির উপদেষ্টা ও কল্যাণপুরের বিশিষ্ট মুরব্বি পিয়ার উদ্দিন পিয়ারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন গণপ্রজাতন্ত্রী

আবুল খায়ের কনজিউমার গুডস ডিভিশনের দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

আবুল খায়ের কনজিউমার গুডস ডিভিশনের দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

4 আবুল খায়ের কনজিউমার গুডস ডিভিশনের (সিজিডি) ব্যবস্থাপনায় এক মনোমুগ্ধকর ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়ে গেল দিনব্যাপী ফুটবল টুর্নামেন্ট সিজিডি

আর্তমানবতার সেবায় রোটারি ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে: কয়েস লোদী

আর্তমানবতার সেবায় রোটারি ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে: কয়েস লোদী

6 সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী বলেছেন, সিলেটের উন্নয়নে এবং আর্তমানবতার সেবায় রোটারি ক্লাব সবসময় গুরুত্বপূর্ণ ভূমিকা

সিলেট থেকে দেশের ১৮টিরও বেশি রুটে এসি নন-এসি ও স্পেশাল চেয়ার কোচ সার্ভিস চালু

সিলেট থেকে দেশের ১৮টিরও বেশি রুটে এসি নন-এসি ও স্পেশাল চেয়ার কোচ সার্ভিস চালু

4 সিলেটের কেন্দ্রীয় কদমতলী বাস টার্মিনালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)-এর নতুন টিকিট বুকিং কাউন্টার আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। 6 ১৯

জুলাই বিপ্লবের চেতনা ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: মুহাম্মদ কবির আহমদ

জুলাই বিপ্লবের চেতনা ও জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে: মুহাম্মদ কবির আহমদ

5 বাংলাদেশ পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ কবির আহমদ বলেছেন, জুলাই বিপ্লবের চেতনা ও ‘জুলাই সনদ’ পুরোপুরি বাস্তবায়ন করতে

লালু মিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে নোয়াগাঁও গ্রামবাসীর প্রতিবাদ সভা

লালু মিয়ার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে নোয়াগাঁও গ্রামবাসীর প্রতিবাদ সভা

7 সিলেট সিটি কর্পোরেশনের ৩৯নং ওয়ার্ডের অন্তর্গত জালালাবাদ থানার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা মৃত হোসেন মিয়ার পুত্র লালু মিয়াকে জড়িয়ে একটি

দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী সজিব রশিদ চৌধুরী

দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী সজিব রশিদ চৌধুরী

3 আসন্ন দিরাই উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় রাজনীতিতে তৎপরতা বাড়ছে। সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে আলোচনায় রয়েছেন সুনামগঞ্জ

মদিনা মার্কেটের ঘটনা: তদন্তে নির্দোষ সজিব, রাব্বানী ও রাসেল

মদিনা মার্কেটের ঘটনা: তদন্তে নির্দোষ সজিব, রাব্বানী ও রাসেল

5 সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় গরুর মাংসের দাম নিয়ে মারামারির ঘটনায় কোনো ধরনের সংশ্লিষ্টতা না পাওয়ায় মহানগর স্বেচ্ছাসেবক দলের

1
8