editor

প্রকাশিত: 10:32 PM, May 30, 2021

ঝুঁকিপূর্ণ ভবনে অভিযান পরিচালনা করেছে সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফ

ঝুঁকিপূর্ণ ভবনে অভিযান পরিচালনা করেছে সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফ

ডেস্ক রিপোর্ট
ঘন ঘন ভূমিকম্প হওয়ার কারণে আশংকাজনক পরিস্থিতি মোকাবেলায় সতর্কতামুলক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সিলেট নগরের ঝুঁকিপূর্ণ ভবনে অভিযান পরিচালনা করেছে সিলেট সিটি কর্পোরেশন। অভিযানে ৬ মার্কেট, ১ দোকান ও ১টি আবাসিক ভবনকে ১০ দিনের জন্য বন্ধ করার নির্দেশ প্রদান করা হয়েছে।

রবিবার (৩০ মে ২০২১ খ্রি.) বিকেল ৩টায় সিলেট সিটি কর্পোরেশন মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে অংশ নেন জেলা প্রশাসন, গণপূর্ত বিভাগ, ফায়ার সার্ভিস, মহানগর পুলিশ সহ সরকারের বিভিন্ন দপ্তর ও বিভাগের প্রতিনিধিরা।

সিলেটে এক দিনে অল্প সময়ে কয়েকবার ভূমিকম্প অনুভূত হওয়ায় পরবর্তী ৭ থেকে ১০ দিনের মধ্যে বেশি মাত্রার ভূমিকম্পের আশংকায় সিলেট সিটি কর্পোরেশন দূর্যোগ মোকাবেলায় বিশেষ পর্যবেক্ষন-প্রস্তুতি এবং ক্ষয়ক্ষতি হ্রাসকরণের লক্ষ্যে নগরের ঝুঁকিপূর্ণ ভবন সমূহ বন্ধে এই অভিযান পরিচালনা করেন।

অভিযানে সিসিকের ঝুঁকিপূর্ণ ভবন/ইমারতের তালিকায় থাকা সুরমা মার্কেট, সিটি সুপার মার্কেট, মধুবন সুপার মার্কেট, সমবায় মার্কেট, মিতালী ম্যানশ্যান ও রাজা ম্যানশন মার্কেট আগামী ১০ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়। ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কমিয়ে আনার লক্ষে মার্কেট কতৃপক্ষ ও ব্যবসায়ীরা সিসিকের নির্দেশনা মেনে নেন।

এদিকে জিন্দাবাজারের জেন্টস গ্যালারী নামক একটি দোকান ও ফনিটুলার একটি আবাসিক ভবন ১০ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়।

অভিযানে উপস্থিত ছিলে সিসিক কাউন্সিলর মো. ইলিয়াছুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. আসলাম উদ্দিন, প্রধান প্রকৌশলী মো. নূর আজিজুর রহমান, সিলেট গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী রিপন কুমার রায়, এসএমপির উপ পুলিশ কমিশনার (উত্তর) মো. আজবাহার আলী, সিসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (সিভিল) মো. আব্দুল আজিজ, ভারপ্রাপ্ত রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াসমীন নাহার রুমা, জেলা প্রশাসনের প্রতিনিধি নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেজবাহ উদ্দিন, ফায়ার সার্ভিস সিলেটের ভারপ্রাপ্ত উপ পরিচালক আনিসুর রহমান, সহ বিভিন্ন দপ্তর ও বিভাগের প্রতিনিধিগণ।

এছাড়া নগরবাসির সচেতনতায় সিলেট সিটি কর্পোরেশন ভূমিকম্পে করণীয় শীর্ষক নিদের্শাবলী মাইকিং করে প্রচার করা হচ্ছে।

Sharing is caring!


আর্কাইভ

November 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30  

আরো সংবাদ

সর্বশেষ সংবাদ

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

কৃষকদের ঋণপ্রাপ্তিতে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক

দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

ক্যান্সার আক্রান্ত রোগীকে সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের ১ লাখ টাকার অনুদান প্রদান

সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য ও অস্থিতিশীলতার প্রতিবাদে আব্দুল কাইয়ুম জালালী পংকীর নেতৃত্বে বিক্ষোভ মিছিল

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

শাহজালাল (রহ.)-এর মাজার কমিটি সংস্কার ও ১৩ দফা দাবিতে একতাবদ্ধ সিলেটবাসীর বিক্ষোভ সমাবেশ

ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সুস্থ শরীর ও মনের জন্য খেলাধুলা অপরিহার্য: প্রফেসর তাহমিনা আক্তার

সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

অসহায় ও বিচারপ্রার্থী মানুষের শেষ আশ্রয়স্থল হচ্ছেন একজন আইনজীবী: এমপি এমরান আহমদ চৌধুরী

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সাথে জিসাস কেন্দ্রীয় নেতা শামীমের সৌজন্য সাক্ষাৎ

বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের কমিটি গঠন

সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ