admin
প্রকাশিত: 1:02 PM, May 31, 2021
ডেস্ক রিপোর্ট
সিলেটে কয়েক দফায় ভূমিকম্পের পর মানুষের মধ্যে চরম আতঙ্ক দেখা দিয়েছে। সেই সঙ্গে এবার ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিরুদ্ধে অভিযান শুরু করেছে সিসিক। ইতোমধ্যে ছয়টি মার্কেট, এক দোকান ও একটি আবাসিক ভবনকে ১০ দিনের জন্য বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। সিসিকের নির্দেশনা অনুযায়ি সোমবার (৩১ মে) সকাল থেকে মার্কেটগুলো বন্ধ রাখেন ব্যবসায়ীরা।
এরআগে রবিবার (৩০ মে ) বিকেলে সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে সিসিকের অভিযানকারী দল নগরীর ঝুঁকিপূর্ণ ভবনে অভিযান পরিচালনা করেছে।
সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী বলেন, সিসিক অভিযান চালিয়ে তালিকাভুক্ত ঝুঁকিপূর্ণ ভবন আগামী ১০ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। সেই সঙ্গে অভিযানও চালিয়ে যাচ্ছে সিসিক। কেউ যদি নির্দেশনা না মানেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সিসিক সূত্র জানায়, ঝুঁকিপূর্ণ ভবনের তালিকায় রয়েছে সুরমা মার্কেট, সিটি সুপার মার্কেট, মধুবন সুপার মার্কেট, সমবায় মার্কেট, মিতালী ম্যানশন ও রাজা ম্যানশন মার্কেট। এসব মার্কেট আগামী ১০ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কমিয়ে আনার লক্ষ্যে মার্কেট কর্তৃপক্ষ ও ব্যবসায়ীরা সিসিকের নির্দেশনা মেনে নেন।
এদিকে জিন্দাবাজারের জেন্টস গ্যালারি নামক একটি দোকান ও পনিটুলার একটি আবাসিক ভবন ১০ দিনের জন্য বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। এছাড়া ঝুঁকিপূর্ণ তালিকায় রয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ের উত্তর পাশের কালেক্টরেট ভবন, জেলরোডস্থ সমবায় ব্যাংক ভবন, একই এলাকায় মহিলা বিষয়ক কর্মকর্তার সাবেক কার্যালয় ভবন, দরগাগেটের হোটেল আজমির, টিলাগড় কালাশীলের মান্নান ভিউ, শেখঘাট শুভেচ্ছা-২২৬ নম্বর ভবন, যতরপুরের নবপুষ্প ২৬/এ বাসা, চৌকিদেখির ৫১/৩ সরকার ভবনসহ আরও কয়েকটি ভবন।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ