admin
প্রকাশিত: 2:21 PM, May 31, 2021
অনলাইন ডেস্ক
ভূমিকম্পের ‘ডেঞ্জারজোন’ হিসেবে পরিচিত সিলেটে আতঙ্ক ছড়াচ্ছে ঝুঁকিপূর্ণ বহুতল ভবন। বড় ধরণের ভূমিকম্প হলে এসকল ভবন ভেঙ্গে পড়ে ব্যাপক প্রাণহানীর আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। গতকাল রবিবার ভোরে ও আগের দিন শনিবার মিলিয়ে পাঁচ দফা ভূমিকম্প হওয়ায় বড় দূর্যোগের শঙ্কা তৈরি হয়েছে। এই অবস্থায় সিটি করপোরেশন ঝুঁকিপূর্ণ ৮টি শপিংমল আগামী ১০ দিনের জন্য বন্ধ করে দিয়েছে। ঝুঁকিতে থাকা আবাসিক ভবনগুলোর বাসিন্দাদেরও কয়েক দিনের জন্য অন্যত্র সরে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া বড় ধরণের ভূমিকম্প হলে ক্ষয়ক্ষতি মোকাবেলায় জেলা প্রশাসন, সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস, স্বাস্থ্যবিভাগ, গ্যাস ও বিদ্যুৎসহ গুরুত্বপূর্ণ সকল দফতর ও অফিস সমন্বিত আগাম প্রস্তুতি গ্রহণ করেছে।
২০১৯ সালে সার্ভে করে নগরীর ২৩টি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সিলেট সিটি করপোরেশন। এরপর করপোরেশনের পক্ষ থেকে বারবার নোটিশ দেয়ার পরও মালিকরা ভবনগুলো ভাঙেননি। নানা অজুহাতে তারা ভবনগুলো ভাঙ্গা থেকে বিরত রয়েছেন। এই ঝুঁকিপূর্ণ ভবনের মধ্যে সরকারি অফিস, শপিংমল ও আবাসিক ভবন রয়েছে। সিটি করপোরেশনের মালিকানাধীন ৩টি মার্কেটও রয়েছে। স্বেচ্ছায় এসব ভবন না ভাঙলে সিটি করপোরেশন উদ্যোগ নিয়ে ঝুঁকিপূর্ণ ভবনগুলো অপসারণের কাজ শুরু করবে বলে জানিয়েছেন সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান।
গত শনিবার ও গতকাল রবিবারের ভূমিকম্পের পর এসব ঝুঁকিপূর্ণ বহুতল ভবনের ব্যাপারে নড়েচড়ে বসেছে সিটি করপোরেশন। গতকাল রবিবার দুপুরে মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে পরিদর্শনে বের হন সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস ও গণপূর্ত বিভাগের একটি প্রতিনিধি দল। পরিদর্শন শেষে মেয়র আরিফ ঝুঁকিপূর্ণ মধুবন সুপার মার্কেট, সমবায় ভবন, মিতালী ম্যানশন, রাজাম্যানশনসহ ৮টি মার্কেট আগামী ১০ দিন বন্ধ রাখার নির্দেশ দেন। এছাড়া যেসব অফিস ও আবাসিক ভবন ঝুঁকিপূর্ণ ভবনের তালিকায় রয়েছে সেগুলোর বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী। বিল্ডিংকোড না মেনে গড়ে তোলা ও ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করতে ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি গঠনেরও উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান মেয়র।
এদিকে, দুর্যোগ দেখা দিলে ক্ষয়ক্ষতি কমানো ও জানমাল রক্ষায় জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল রবিবার বিকেলে প্রশাসন ও জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুরোর প্রতিনিধিদের নিয়ে জরুরিসভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে গত শনিবারও সমন্বিত সভা করে সিটি করপোরেশন। উভয় সভায় সকল প্রতিষ্ঠানকে সর্বোচ্চ সতর্কাবস্থায় থাকাতে বলা হয়েছে।
ভূমিকম্পে ক্ষয়ক্ষতিরোধে আগাম সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। প্রতিষ্ঠানটির সিলেট অফিসের উপ পরিচালক আনিসুর রহমান জানান, কোন ধরণের দুর্যোগ দেখা দিলে তা মোকাবেলায় ফায়ার সার্ভিসের সকল সদস্যের ছুটি বাতিল করা হয়েছে। উদ্ধার কার্যক্রমের জন্য জনবল ও যন্ত্রপাতি প্রস্তুত রাখা হয়েছে। প্রশিক্ষিত উদ্ধারকর্মীদেরও সর্তক থাকার নির্দেশ দেয়া হয়েছে।
ফের ভূমিকম্প : গতকাল রবিবার ভোর ৪টা ৩৫ মিনিটে সিলেটে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। সিলেট আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবীদ সাঈদ আহমদ চৌধুরী জানান, গতকাল রবিবার ভোর ৪টা ৩৫ মিনিটে মৃদ্যু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে যার মাত্রা ছিল ২ দশমিক ৮। যার উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ২০৫ কিলোমিটার উত্তর-পূর্বে। অর্থাৎ এই ভূমিকম্পটিরও উৎপত্তিস্থল ছিল সিলেটের সীমান্তবর্তী এলাকা।
শাহজালার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুর ও পরিবেশ কৌশল বিভাগের অধ্যাপক ড. জহির বিন আলম বলেন, ‘ছোট ছোট ভূমিকম্প বড় ভূমিকম্পের বার্তা বহন করে। তাই আগামী ৩-৪ দিন সিলেটের জন্য গুরুত্বপূর্ণ। এই কয়েকদিন সবাইকে সতর্ক থাকা উচিত। এর মধ্যে বড় ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে।’
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ