admin
প্রকাশিত: 5:47 PM, June 1, 2021
ডেস্ক রিপোর্ট
সিলেটে বিগত কিছুদিন পূর্বে একই দিন বার বার ভূমিকম্প হওয়ায় ভয়ে আতঙ্কিত হয়ে পড়েছেন নগরবাসী। এরই প্রেক্ষিতে ভূমিকম্পে আতঙ্কিত না হয়ে করণীয় সম্পর্কে জনগণকে সচেতন করতে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় কর্তৃক নির্দেশনা সম্বলিত লিফলেট বিতরণ করেছে সিলেট মহানগর যুবলীগ।
মঙ্গলবার (১ জুন) বেলা ২টায় সিলেটের কোর্ট পয়েন্ট থেকে শুরু করে হযরত শাহজালাল (রহ.) এর মাজার পর্যন্ত বিভিন্ন বিপনী বিতান, শপিং মল, পথচারী সহ নানা শ্রেণি পেশার মানুষের মাঝে সচেতনতামূলক এই লিফলেট বিতরণ করেন সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও সাধারণ সম্পাদক মুশফিক জায়গীদার সহ যুবলীগ নেতৃবৃন্দ।
এসময় সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ ও সাধারণ সম্পাদক মাঈনুল হোসেন খান নিখিলের আহ্বানে দেশের যেকোন দূর্যোগপূর্ণ সময়ে সিলেট মহানগর যুবলীগ জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে।
ভূমিকম্পের সময় আতঙ্কিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দেন তিনি। তিনি বলেন, যে কোন দূর্যোগ মোকাবেলায় সিলেট মহানগর যুবলীগ সব সময় প্রস্তুত রয়েছে। তিনি আধ্যাত্মিক নগরী খ্যাত হযরত শাহজালাল (রহ.) ও হযরত শাহপরান (রহ.) এর পূণ্যভূমি সিলেটকে রক্ষার জন্য দেশ-বিদেশের সকল ধর্মের মানুষকে মহান সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করার আহ্বান জানান।
সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার বলেন, সিলেট মহানগর যুবলীগ ও ২৭টি ওয়ার্ড যুবলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ মহানগর যুবলীগের নেতৃবৃন্দের মাধ্যমে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সর্বসাধারণের মাঝে লিফলেট বিতরণ করার নির্দেশ দেন এবং প্রত্যেকে নিজ নিজ ওয়ার্ডে দূর্যোগময় সময়ে মানুষের পাশে থাকার আহ্বান জানান।
লিফলেট বিতরণকালে সিলেট মহানগর যুবলীগ নেতৃবৃন্দ ও ২৭টি ওয়ার্ড যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বিপুল সংখ্যক নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
দেশের মানুষের অন্যতম মৌলিক চাহিদা খাদ্যের জোগানদাতা কৃষকদের ঋণপ্রাপ্তির ক্ষেত্রে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংক, সিলেটের নির্বাহী পরিচালক
সিলেট শহর সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে ও নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর কেন্দ্রীয় কমিটির নির্বাচিত সহ-সাংগঠনিক সম্পাদক, কোতায়ালী থানার কমিটির
দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ড, নৈরাজ্য সৃষ্টি এবং দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
ওলীকূল শিরোমণি হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের কমিটি সংস্কার ও একতাবদ্ধ সিলেটবাসীর ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সরকারি মদন মোহন কলেজের অধ্যক্ষ প্রফেসর তাহমিনা আক্তার বলেছেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমের প্রতি আগ্রহী হতে হবে। খেলাধুলা ও
উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে ঐতিহ্যবাহী সিলেট ল’ কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যা
বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপির সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন নবগঠিত জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস)-এর
সিলেট জেলা পাথর আমদানীকারক গ্রুপের ২০২৭-২৯ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শনিবার (২১ নভেম্বর) দুপুর ১২টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ