editor
প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০২০
সিলেট-সুনামগঞ্জ সড়কের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রবেশ গেইটের সামনে মোটরসাইকেল দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরো ২ জন।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত যুবক সিলেটের আখালিয়া ধানুহাটার পার এলাকার রানা মিয়ার কলোনির মো. জসীমের ছেলে মো. ফরিদ (২২)। আহতরা হচ্ছে একই এলাকার মৃত রহমত আলীর ছেলে আলী হোসেন (১৮) ও কিতাব আলীর ছেলে রাশেদুল (১৫)
জানা গেছে, ছবি উঠার জন্য এক মোটরসাইকেলে তিন বন্ধু আখালিয়া থেকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্দেশ্যে রওয়ানা হন। বিশ্ববিদ্যালয়ের প্রবেশ গেইটের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেলটি রাস্তার ডিভাইডারের সাথে ধাক্কা খায়। এতে গুরুতর আহত হয় তারা তিনজন। আহত অবস্থায় তাদেরকে সিলেট ওসমানী হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা ফরিদকে মৃত ঘোষণা করেন।
আহত আলী ও রাশেদুল ওসমানী হাসপাতালের ১১নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। এরমধ্যে রাশেদুলের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার জ্যোতির্ময় সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।
6 সিলেটের অন্যতম বাণিজ্যিক কেন্দ্র বৃহত্তর মদিনা মার্কেট ব্যবসায়ী সমিতির ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী পরিষদ নির্বাচনের প্রার্থীদের মাঝে প্রতিক বরাদ্দ দেওয়া
2 “ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিলেটে শেষ হলো মাসব্যাপী অ্যাথলেটিক্স (অনূর্ধ্ব-১৫) প্রশিক্ষণ ক্যাম্প। বৃহস্পতিবার
4 বিআরটিএ কর্তৃক ব্যাটারিচালিত যানবাহনের লাইসেন্স ও ড্রাইভিং লাইসেন্স প্রদানসহ ৩ দফা দাবিতে সিলেট মহানগরীতে এক বিশাল মানববন্ধন ও সমাবেশ
2 প্রায় ২ বছর বাংলাদেশিদের জন্য টুরিস্ট ভিসা চালু করল ভারত। আগামী ২৮ জুন থেকে ট্যুরিস্ট ভিসার আবেদন করা যাবে
6 ২০০৪ সালে সুনামগঞ্জের দিরাইয়ে সাবেক মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্তের জনসভায় চাঞ্চল্যকর বোমা হামলা ও হত্যাচেষ্টা মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর,
5 সিলেটের সীমান্তঘেঁষা জৈন্তাপুর উপজেলায় ডিবি পুলিশের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে অভিযুক্ত ফারুক ওরফে ‘কাউয়া ফারুক’কে ঘিরে নতুন নতুন
1 সুনামগঞ্জের শাল্লা উপজেলার কুশিয়ারা-কালনী নদী থেকে রাতের আঁধারে ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে মাটি ও বালু উত্তোলনের অভিযোগ পাওয়া গেছে।
8 বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল সিলেট সদর উপজেলা শাখার ৯৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি পুনঃগঠন করা হয়েছে। 1 বুধবার (২৪